আনিগদূ‘আলা-হারছিকুম ইন কুনতুম সা-রিমীন।উচ্চারণ
তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল ফসলের মাঠের দিকে বেরিয়ে পড়ো। ১৪ তাফহীমুল কুরআন
তোমরা ফসল কাটতে চাইলে ভোর বেলায়ই ক্ষেতে চল।মুফতী তাকী উসমানী
তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে তরিৎ বাগানে চল।মুজিবুর রহমান
তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।মাওলানা মুহিউদ্দিন খান
‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চল।’ ইসলামিক ফাউন্ডেশন
‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল তোমাদের বাগানে যাও’।আল-বায়ান
‘তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল।তাইসিরুল
এই বলে -- "সকাল সকাল তোমাদের খেত-খামারে যাও যদি তোমরা ফসল কাটতে চাও।"মাওলানা জহুরুল হক
১৪
এখানে ক্ষেত শব্দ ব্যবহার করার কারণ সম্ভবত এই যে, বাগানে বৃক্ষরাজির ফাঁকে ফাঁকে কৃষিক্ষেতও ছিলো।
২২. তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল তোমাদের বাগানে চল।
(২২) ‘তোমরা যদি ফল তুলতে চাও, তাহলে সকাল সকাল বাগানে চল।’