ছানাছিমুহূ‘আলাল খুরতূম।উচ্চারণ
শিগগীরই আমি তার শুঁড় দাগিয়ে দেবো। ১১ তাফহীমুল কুরআন
আমি অচিরেই তার শুঁড় দাগিয়ে দেব। মুফতী তাকী উসমানী
আমি তার নাসিকা দাগিয়ে দিব।মুজিবুর রহমান
আমি তার নাসিকা দাগিয়ে দিব।মাওলানা মুহিউদ্দিন খান
আমি এর শুঁড় দাগিয়ে দিব। ইসলামিক ফাউন্ডেশন
অচিরেই আমি তার শুঁড়ের* উপর দাগ দিয়ে দেব।আল-বায়ান
আমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।তাইসিরুল
আমরা শীঘ্রই তার উঁচু নাকে দাগ করে দেব।মাওলানা জহুরুল হক
১১
সে যেহেতু নিজেকে খুব মর্যাদাবান মনে করতো তাই তার নাককে শুঁড় বলা হয়েছে। নাক দাগিয়ে দেয়ার অর্থ হচ্ছে লাঞ্ছিত করা। অর্থাৎ আমি তাকে দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই এমন লাঞ্ছিত ও অপমানিত করবো যে, এ লাঞ্ছনা ও অপমান থেকে সে কখনো নিষ্কৃতি পাবে না।
শুঁড় দ্বারা নাক বোঝানো হয়েছে। এরূপ বলা হয়েছে তাকে হেয় করার জন্য। আয়াতের মর্ম হল, কিয়ামতের দিন এরূপ লোকের নাক দাগিয়ে দেওয়া হবে, যেহেতু নাক উঁচু করা তথা অহমিকার কারণেই তারা সত্য গ্রহণ করছে না। সেই অহমিকার শাস্তিস্বরূপ এই লাঞ্ছনাকর শাস্তি তাদেরকে দেওয়া হবে।
১৬. আমরা অবশ্যই তার শুঁড় দাগিয়ে দেব।
(১৬) আমি তার শুঁড় (নাক) দাগিয়ে দেব। (1)
(1) কারো নিকটে এর সম্বন্ধ হল দুনিয়ার সাথে। যেমন বলা হয় যে, বদর যুদ্ধে কাফেরদের নাককে তলোয়ারের নিশানা বানানো হয়েছিল। আবার কেউ বলেন, এটা কিয়ামতের দিন জাহান্নামীদের নিদর্শন হবে; তাদের নাকে দেগে চিহ্নিত করা হবে। অথবা অর্থ হল মুখমন্ডলের কালিমা। যেমন, কাফেরদের মুখমন্ডল সেদিন কালো হয়ে যাবে। কেউ বলেন, কাফেরদের এই পরিণতি দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই সম্ভব।