মান্না-‘ইলিলল খাইরি মু‘তাদিন আছীম।উচ্চারণ
কল্যাণের কাজে বাধা দেয়, ৭ জুলুম ও বাড়াবাড়িতে সীমালংঘন করে, তাফহীমুল কুরআন
সৎকাজে বাধাদানকারী, সীমালংঘনকারী, পাপিষ্ঠ,মুফতী তাকী উসমানী
যে কল্যাণের কাজে বাঁধা দান করে, সে সীমালংঘনকারী, পাপিষ্ঠ।মুজিবুর রহমান
যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,মাওলানা মুহিউদ্দিন খান
যে কল্যাণের কার্যে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ, ইসলামিক ফাউন্ডেশন
ভাল কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী অপরাধী,আল-বায়ান
যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,তাইসিরুল
ভালোকাজে নিষেধকারীর, সীমালংঘনকারীর পাপাচারীর, --মাওলানা জহুরুল হক
৭
আয়াতে مَنَّاعٍ لِلْخَيْرِ (মান্নাইল্লিলখায়ের) শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় অর্থ-সম্পদ ও যাবতীয় ভাল কাজকেও خير (খায়ের) বলা হয়। তাই শব্দটিকে যদি অর্থ-সম্পদ অর্থে গ্রহণ করা হয় তাহলে তার মানে হবে সে অত্যন্ত বখীল এবং কৃপণ। কাউকে কানাকড়ি দেয়ার মত উদারতা এবং মন-মানসও তার নেই। আর যদি خير খায়ের শব্দটি নেকী ও ভাল কাজের অর্থে গ্রহণ করা হয়, তবে সে ক্ষেত্রে তার একটি অর্থ হতে পারে, সে প্রতিটি কল্যাণের কাজে বাধা সৃষ্টি করে। আরেকটি অর্থ হতে পারে সে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে অত্যন্ত তৎপর।
১২. কল্যাণের কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
(১২) যে কল্যাণের কাজে বাধাদান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ।