হাম্মা-ঝিম মাশশাইম বিনামীম।উচ্চারণ
যে গীবত করে, চোগল খোরী করে বেড়ায়, তাফহীমুল কুরআন
যে নিন্দা করতে অভ্যস্ত, চুগলি করে বেড়ায়,মুফতী তাকী উসমানী
পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায় –মুজিবুর রহমান
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।মাওলানা মুহিউদ্দিন খান
পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়, ইসলামিক ফাউন্ডেশন
পিছনে নিন্দাকারী ও যে চোগলখুরী করে বেড়ায়,আল-বায়ান
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,তাইসিরুল
পরনিন্দাকারীর, কলঙ্ক রটাতে ঘুরে-বেড়ানো লোকের, --মাওলানা জহুরুল হক
১১. পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়(১),
(১) কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে যারা “পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়” তাদের নিন্দা করা হয়েছে। তাদের সম্পর্কে কঠিন সাবধানবাণী শোনানো হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কাত্তাত (যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় সে) জান্নাতে প্রবেশ করবে না।” (বুখারীঃ ৬০৫৬)
(১১) পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়।