আ‘আদ্দাল্লা-হু লাহুম ‘আযা-বান শাদীদান ইন্নাহুম ছাআ মা-ক-নূইয়া‘মালূন।উচ্চারণ
আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তারা যা করেছে তা অত্যন্ত মন্দ কাজ। তাফহীমুল কুরআন
আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। বস্তুত তারা যে কাজ করত তা অতি মন্দ।মুফতী তাকী উসমানী
আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। কত মন্দ তারা যা করে!মুজিবুর রহমান
আল্লাহ তাদের জন্যে কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয় তারা যা করে, খুবই মন্দ।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ এদের জন্যে প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। এরা যা করে তা কত মন্দ! ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহ তাদের জন্য কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। নিশ্চয় তারা যা করত তা কতইনা মন্দ!আল-বায়ান
আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি, তারা যা করে তা কতই না মন্দ!তাইসিরুল
আল্লাহ্ তাদের জন্য তৈরি করেছেন ভীষণ শাস্তি। বস্তুত তারা যা করে চলেছে তা কত মন্দ!মাওলানা জহুরুল হক
১৫. আল্লাহ্ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। নিশ্চয় তারা যা করত তা কতই না মন্দ!
(১৫) আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। (1) নিশ্চয় তারা যা করে, তা মন্দ!
(1) অর্থাৎ, ইয়াহুদীদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার এবং মিথ্যা কসম খাওয়ার কারণে।