فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ

ফী মাক‘আদি সিদকিন ‘ইনদা মালীকিমমুকতাদির।উচ্চারণ

সত্যিকার মর্যাদার স্থানে মহা শক্তিধর সম্রাটের সান্নিধ্যে। তাফহীমুল কুরআন

সত্যিকারের মর্যাদাপূর্ণ আসনে, সর্বময় ক্ষমতার অধিকারী মহা সম্রাটের সান্নিধ্যে।মুফতী তাকী উসমানী

যোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্যে।মুজিবুর রহমান

যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।মাওলানা মুহিউদ্দিন খান

যোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহ্ র সান্নিধ্যে।ইসলামিক ফাউন্ডেশন

যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতির নিকটে।আল-বায়ান

প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।তাইসিরুল

সত্যের আসনে সর্বশক্তিমান রাজাধিরাজের সমক্ষে!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৫. যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতি (আল্লাহ্‌)র সান্নিধ্যে।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৫) যথাযোগ্য আসনে,(1) সার্বভৌমক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। (2)

(1) مَقْعَدِ صِدْقٍ সম্মানের আসন বা সত্যের আসন। যেখানে না কোন পাপের কথা হবে, আর না অশ্লীলতার। অর্থাৎ, জান্নাত।

(2) مَلِيْكٍ مُّقْتَدِرٍ মহাশক্তিধর সম্রাট। অর্থাৎ, তিনি সর্বপ্রকার ক্ষমতার মালিক। যা চান, তা-ই করতে পারেন। তাঁকে কেউ অপারগ ও ব্যর্থ করতে পারে না। عِنْدَ (সান্নিধ্যে) বলে ইঙ্গিত করা হয়েছে সেই উচ্চ স্থান, মর্যাদা ও সম্মানের প্রতি, যা ঈমানদারগণ আল্লাহর নিকট লাভ করবেন।