ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিওঁ ওয়া নাহার।উচ্চারণ
আল্লাহ্র নাফরমানী থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিতরূপে বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে, তাফহীমুল কুরআন
তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা থাকবে উদ্যানরাজি ও নহরেমুফতী তাকী উসমানী
মুত্তাকীরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে –মুজিবুর রহমান
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।মাওলানা মুহিউদ্দিন খান
মুত্তাকীরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে।আল-বায়ান
মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,তাইসিরুল
ধর্মভীরুরা অবশ্যই থাকবে ঝরনাবেষ্টিত জান্নাতে --মাওলানা জহুরুল হক
৫৪. নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্নাধারার মধ্যে,
(৫৪) সাবধানীরা থাকবে জান্নাতসমূহ ও নহরে। (1)
(1) অর্থাৎ, বিভিন্ন প্রকার (জান্নাত) বাগানে থাকবে। نَهْرٌ জিন্স (জাতি) হিসাবে ব্যবহার হয়েছে, যাতে জান্নাতের সকল প্রকার নদী শামিল।