ওয়া কুল্লুসাগীরিওঁ ওয়া কাবীরিমমুছতাতার।উচ্চারণ
এবং প্রতিটি ছোট ও বড় বিষয়ই লিখিতভাবে বিদ্যমান আছে। ২৮ তাফহীমুল কুরআন
এবং প্রতিটি ছোট ও বড় বিষয় লিপিবদ্ধ আছে।মুফতী তাকী উসমানী
আছে ক্ষুদ্র ও বৃহৎ সব কিছুই লিপিবদ্ধ;মুজিবুর রহমান
ছোট ও বড় সবই লিপিবদ্ধ।মাওলানা মুহিউদ্দিন খান
আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ। ইসলামিক ফাউন্ডেশন
আর ছোট বড় সব কিছুই লিখিত আছে।আল-বায়ান
ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।তাইসিরুল
আর ছোট ও বড় প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ আছে।মাওলানা জহুরুল হক
২৮
অর্থাৎ এ লোকেরা যেন একথা ভেবে বিভ্রান্ত না হয় যে, তাদের সম্পাদিত কাজ-কর্ম বুঝি কোথাও উধাও হয়ে গিয়েছে। না, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক গোষ্ঠী এবং প্রত্যেক জাতির গোটা রেকর্ডই সংরক্ষিত আছে। যথা সময়ে তা সামনে এসে হাজির হবে।
৫৩. আর ছোট বড় সব কিছুই লিখিত আছে।(১)
(১) হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আয়েশা! যে সমস্ত ছোটখাট গোনাহকে তুচ্ছ মনে কর তা থেকেও বেঁচে থাক, কেননা আল্লাহর পক্ষ থেকে এগুলোরও অন্বেষণকারী রয়েছে।” (ইবনে মাজাহঃ ৪২৪৩, মুসনাদে আহমাদ: ৫/৩৩১)
(৫৩) আছে ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ; (1)
(1) অর্থাৎ, সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে। তাতে তা ছোট হোক বা বড়, তুচ্ছ হোক অথবা সুউচ্চ। দুর্ভাগ্যজনদের আলোচনার পর এবারে সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।