وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ

ওয়া লাকাদ আহলাকনাআশইয়া-‘আকুম ফাহাল মিমমুদ্দাকির।উচ্চারণ

তোমাদের মত অনেককেই আমি ধ্বংস করেছি ২৭ আছে কি কোন উপদেশ গ্রহণকারী? তাফহীমুল কুরআন

তোমাদের সহমত পোষণকারীদের আমি আগেই ধ্বংস করেছি। সুতরাং আছে কি কেউ, যে উপদেশ গ্রহণ করবে?মুফতী তাকী উসমানী

আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলিকে; অতএব উহা হতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?মুজিবুর রহমান

আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?মাওলানা মুহিউদ্দিন খান

আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলিকে; অতএব তা হতে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ? ইসলামিক ফাউন্ডেশন

আর আমি তো তোমাদের মত অনেককে ধ্বংস করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?আল-বায়ান

আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?তাইসিরুল

আর আমরা তো তোমাদের সেঙাৎদের ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৭

অর্থাৎ তোমরা যদি মনে করে থাকো যে, এ বিশ্ব কোন মহাজ্ঞানী ও ন্যায়বান আল্লাহ‌র কর্তৃত্বের অধীন নয়, বরং এটা মগের মুল্লুক যেখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে তাকে জিজ্ঞাসাবাদ করার কেউ নেই,-তাহলে তোমাদের চোখ খুলে দেয়ার জন্য মানব ইতিহাসেই বিদ্যমান। এখানে এ নীতি অনুসারী জাতিসমূহকে একের পর এক ধ্বংস করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫১. আর অবশ্যই আমরা ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে; অতএব উপদেশ গ্ৰহণকারী কেউ আছে কি?

তাফসীরে আহসানুল বায়ান

(৫১) আমি অবশ্যই ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে,(1) অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

(1) অর্থাৎ, পূর্ববর্তী জাতিসমূহের কাফেরদেরকে। যারা কুফরীতে তোমাদেরই মত ছিল।