وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ

ওয়ামাআমরুনাইল্লা-ওয়া-হিদাতুন কালাম হিম বিলবাসার।উচ্চারণ

আমার নির্দেশ একটি মাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয়। ২৬ তাফহীমুল কুরআন

আমার আদেশ একবার মাত্র চোখের পাতা ফেলার মত (মুহূর্তের মধ্যে পূর্ণ) হয়ে যায়।মুফতী তাকী উসমানী

আমার আদেশতো একটি কথায় নিস্পন্ন, চোখের পলকের মত।মুজিবুর রহমান

আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।মাওলানা মুহিউদ্দিন খান

আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মত। ইসলামিক ফাউন্ডেশন

আর আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মত।আল-বায়ান

আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।তাইসিরুল

আর আমাদের আদেশ একবার বৈ তো নয়, চোখের পলকের ন্যায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৬

অর্থাৎ কিয়ামত সংঘঠনের জন্য আমাকে কোন বড় প্রস্তুতি নিতে হবে না কিংবা তা সংঘটিত করতে কোন দীর্ঘ সময়ও ব্যয়িত হবে না। আমার পক্ষ থেকে একটি নির্দেশ জারী হওয়ার সময়টুকু মাত্র লাগবে। নির্দেশ জারী হওয়া মাত্রই চোখের পলকে তা সংঘটিত হয়ে যাবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫০. আর আমাদের আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মত।(১)

(১) অর্থাৎ কিয়ামত সংগঠনের জন্য আমাকে কোন বড় প্রস্তুতি নিতে হবে না কিংবা তা সংঘটিত করতে কোন দীর্ঘ সময়ও ব্যয়িত হবে না। আমার পক্ষ থেকে একটি নির্দেশ জারী হওয়ার সময়টুকু মাত্র লাগবে। নির্দেশ জারী হওয়া মাত্রই চােখের পলকে তা সংঘটিত হয়ে যাবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন হয়, চক্ষুর পলকের মত।