ইন্না-মুরছিলুন্না-কাতি ফিতনাতাল্লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির।উচ্চারণ
আমি উটনীকে তাদের জন্য ফিতনা বানিয়ে পাঠাচ্ছি। এখন একটু ধৈর্য্য ধরে দেখো, এদের পরিণতি কি হয়। তাফহীমুল কুরআন
আমি তাদের পরীক্ষার্থে তাদের কাছে একটি উট পাঠাচ্ছি। সুতরাং তুমি তাদেরকে দেখতে থাক এবং সবর অবলম্বন কর।মুফতী তাকী উসমানী
আমি তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক উষ্ট্রী; অতএব তুমি তাদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও,মুজিবুর রহমান
আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।মাওলানা মুহিউদ্দিন খান
আমি এদের পরীক্ষার জন্যে পাঠিয়েছি এক উষ্ট্রী, অতএব তুমি এদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় আমি তাদের জন্য পরীক্ষাস্বরূপ উষ্ট্রী পাঠাচ্ছি। অতএব তুমি তাদের ব্যাপারে অপেক্ষা কর এবং ধৈর্যধারণ কর।আল-বায়ান
আমি একটা উষ্ট্রী পাঠাচ্ছি, তাদেরকে পরীক্ষা করার জন্য, কাজেই (হে সালিহ!) তুমি তাদের আচরণ লক্ষ্য কর আর ধৈর্য ধর।তাইসিরুল
নিঃসন্দেহ আমরা একটি উষ্ট্রিকে পাঠাতে যাচ্ছি তাদের জন্য পরীক্ষাস্বরূপ, সেজন্য তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্যধারণ করো।মাওলানা জহুরুল হক
২৭. নিশ্চয় আমরা তাদের পরিক্ষার জন্য উষ্ট্ৰী পাঠিয়েছি, অতএব আপনি তাদের আচরণ লক্ষ্য করুন এবং ধৈর্যশীল হোন।
(২৭) নিশ্চয় আমি তাদের পরীক্ষার জন্যে এক উষ্ট্রী পাঠাব;(1) অতএব তুমি (হে স্বালেহ) তাদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও। (2)
(1) এই দেখার জন্য যে, তারা ঈমান আনে, না আনে না? এটা সেই উটনী, যা মহান আল্লাহ তাদেরই দাবীর ভিত্তিতে কঠিন পাথর থেকে বের করেছিলেন।
(2) অর্থাৎ দেখ, তারা নিজেদের অঙ্গীকার অনুযায়ী ঈমানের পথ ধরে, না ধরে না? এবং তাদের কষ্টদানের উপর ধৈর্য ধারণ কর।