سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ

ছাইয়া‘লামূনা গাদাম মানিল কাযযা-বুল আশির।উচ্চারণ

(আমি আমার নবীকে বললাম) কে চরম মিথ্যাবাদী ও দাম্ভিক তা এরা কালকেই জানতে পারবে। তাফহীমুল কুরআন

(আমি নবী সালেহ আলাইহিস সালামকে বললাম,) আগামীকালই তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, দাম্ভিক।মুফতী তাকী উসমানী

আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।মুজিবুর রহমান

এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।মাওলানা মুহিউদ্দিন খান

আগামীকল্য এরা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক। ইসলামিক ফাউন্ডেশন

আগামী দিন তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, অহঙ্কারী।আল-বায়ান

আগামীকালই তারা জানতে পারবে কে বড়ই মিথ্যুক, দাম্ভিকতাইসিরুল

কালকেই তারা ত্বরায় জানতে পারবে কে মিথ্যুক, কে দাম্ভিক।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৬. আগামী কাল ওরা অবশ্যই জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।

তাফসীরে আহসানুল বায়ান

(২৬) আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক। (1)

(1) এরাই রসূলের উপর মিথ্যা অপবাদ আরোপকারী, নাকি স্বালেহ? যাঁকে মহান আল্লাহ অহী ও নবুঅত দানে ধন্য করেছেন। غَدًا আগামীকাল বলতে কিয়ামতের দিন অথবা দুনিয়াতে তাদের জন্য আযাবের নির্দিষ্ট দিন।