হা-যিহিন্না-রুল্লাতী কুনতুম বিহা-তুকাযযিবূন।উচ্চারণ
সেদিন তাদের বলা হবে এতো সেই আগুন যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। তাফহীমুল কুরআন
(এবং বলা হবে) এই সেই আগুন, যাকে তোমরা অবিশ্বাস করতে।মুফতী তাকী উসমানী
(বলা হবে) এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে।মুজিবুর রহমান
এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,মাওলানা মুহিউদ্দিন খান
‘এটাই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা মনে করতে।’ ইসলামিক ফাউন্ডেশন
‘এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে।’আল-বায়ান
(বলা হবে) এটা হল জাহান্নামের সেই আগুন তোমরা যাকে মিথ্যে জানতে।তাইসিরুল
"এইটিই সেই আগুন যেটিকে তোমরা মিথ্যা বলতে।মাওলানা জহুরুল হক
১৪. এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে।
(১৪) এটাই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে। (1)
(1) এ কথা জাহান্নামে নিযুক্ত (যাবানিয়া) ফিরিশতা তাদেরকে বলবে।