أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ

আফাছিহরুন হা-যাআম আনতুম লা-তুবসিরূন।উচ্চারণ

এখন বলো, এটা কি যাদু না এখনো তোমরা উপলব্ধি করতে পারছো না? ১০ তাফহীমুল কুরআন

এটা কি যাদু, না কি তোমরা (এখনও) কিছু দেখতে পাচ্ছ না?মুফতী তাকী উসমানী

এটা কি যাদু? না কি তোমরা দেখছনা?মুজিবুর রহমান

এটা কি জাদু, না তোমরা চোখে দেখছ না?মাওলানা মুহিউদ্দিন খান

এটা কি জাদু ? না কি তোমরা দেখতে পাচ্ছ না ? ইসলামিক ফাউন্ডেশন

‘এটি কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না!’আল-বায়ান

এটা কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না?তাইসিরুল

"এটি কি তবে জাদু? না কি তোমরা দেখতে পাচ্ছ না?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০

অর্থাৎ দুনিয়াতে রসূল যখন তোমাদেরকে এ জাহান্নামের আযাব সম্পর্কে সাবধান করতেন তখন তোমরা বলতে, এটা কেবল কথার যাদুগিরি। আমাদেরকে এভাবে বোকা বানানো হচ্ছে। এখন বলো, তোমাদের সামনে বিদ্যমান এ জাহান্নাম কি সেই যাদুর খেলা, নাকি এখনো বুঝে উঠতে পারনি, যে জাহান্নামর খবর তোমাদের দেয়া হতো তোমরা সে জাহান্নামের মুখোমুখি হয়েছো?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫. এটা কি তবে জাদু? না কি তোমরা দেখতে পাচ্ছ না।(১)

(১) অর্থাৎ দুনিয়াতে রাসূল যখন তোমাদেরকে এ জাহান্নামের আযাব সম্পর্কে সাবধান করতেন তখন তোমরা তো বিশ্বাস করতে না, এখন বলো তোমাদের সামনে বিদ্যমান এ জাহান্নাম কি সেই জাদুর খেলা, নাকি এখনো বুঝে উঠতে পারনি, যে জাহান্নামের খবর তোমাদের দেয়া হতো তোমরা সে জাহান্নামের মুখোমুখি হয়েছে? (দেখুন: ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(১৫) এটা কি যাদু? (1) নাকি তোমরা চোখে দেখছ না? (2)

(1) যেভাবে, তোমরা দুনিয়াতে নবী ও রসূলদেরকে যাদুকর বলতে। এখন বল, এটাও কি কোন যাদুর কারসাজি?

(2) নাকি পৃথিবীতে যেমন তোমরা সত্যদর্শনে অন্ধ ছিলে, তেমনি এই শাস্তিও তোমরা দেখতে পাও না? এটা কেবল তাদেরকে ভৎর্সনা ও ধমক স্বরূপ বলা হবে। অন্যথা প্রতিটি জিনিস তাদের চোখের সামনে এসে যাবে।