ইয়াওমা ইউদা‘‘ঊনা ইলা-না-রি জাহান্নামা দা‘‘আ-।উচ্চারণ
যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তাফহীমুল কুরআন
সে দিন যখন তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে।মুফতী তাকী উসমানী
যেদিন তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে,মুজিবুর রহমান
সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।মাওলানা মুহিউদ্দিন খান
যেদিন এদেরকে ধাক্কা মারিতে মারিতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের অগ্নির দিকে ইসলামিক ফাউন্ডেশন
সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।আল-বায়ান
যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে,তাইসিরুল
সেইদিন তাদের ধাক্কা দিয়ে নেওয়া হবে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা দিতে দিতে।মাওলানা জহুরুল হক
১৩. যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে
(১৩) সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে(1) নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে।
(1) الدَّعَّ এর অর্থ হল অত্যন্ত জোরে ধাক্কা দেওয়া।