ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ

আল্লাযীনা হুম ফী খাওদিইঁ ইয়াল‘আবূন।উচ্চারণ

যারা আজ, তামাসাচ্ছলে নিজেদের যুক্তি-প্রমাণ উপস্থাপনে ব্যস্ত আছে। তাফহীমুল কুরআন

যারা বৃথা কথাবার্তায় নিমজ্জিত থেকে খেল-তামাশা করছে।মুফতী তাকী উসমানী

যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে।মুজিবুর রহমান

যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।মাওলানা মুহিউদ্দিন খান

যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। ইসলামিক ফাউন্ডেশন

যারা খেল-তামাশায় মত্ত থাকে।আল-বায়ান

যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে।তাইসিরুল

যারা বৃথা তর্কবিতর্কে খেলা খেলছে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ তারা নবীর কাছে কিয়ামত, আখেরাত, জান্নাত ও দোযখের কথা শুনে সেগুলোকে হাসির খোরাক বানাচ্ছে এবং এ বিষয়ে সুস্থ মস্তিষ্কে গভীরভাবে চিন্তা করার পরিবর্তে কেবল বিদ্রূপাত্মক মন্তব্য করছে। আখেরাত নিয়ে তাদের বিতর্কের উদ্দেশ্য এর তাৎপর্য বুঝার প্রচেষ্টা নয়, বরং তা একটা খেলা যা দিয়ে তারা মনোরঞ্জন করে থাকে। কিন্তু এটা তাদের কোন্ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে সে ব্যাপারে আদৌ কোন উপলব্ধি নেই।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১২. যারা খেলার ছলে অসার কাজকর্মে লিপ্ত থাকে।(১)

(১) অর্থাৎ তারা নবীর কাছে কিয়ামত, আখেরাত, জান্নাত ও জাহান্নামের কথা শুনে সেগুলোকে হাসির খোরাক বানাচ্ছে এবং এ বিষয়ে সুস্থ মস্তিষ্কে গভীরভাবে চিন্তা করার পরিবর্তে কেবল বিদ্রুপাত্মক মন্তব্য করছে। আখেরাত নিয়ে তাদের বিতর্কের উদ্দেশ্য এর তাৎপর্য বুঝার প্রচেষ্টা নয়, বরং তা একটি খেলা যা দিয়ে তারা মনোরঞ্জন করে থাকে। কিন্তু এটা তাদের কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে সে ব্যাপারে আদৌ কোন উপলব্ধি নেই। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(১২) যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। (1)

(1) অর্থাৎ, যারা নিজেদের কুফরী ও বাতিল কর্মকান্ডেই মগ্ন এবং সত্যকে মিথ্যাজ্ঞান ও ঠাট্টা-বিদ্রূপ করার কাজে ব্যস্ত।