ক-লা লা-তাখতাছিমূলাদাইয়া ওয়া কাদ কাদ্দামতুইলাইকুম বিলওয়া‘ঈদ।উচ্চারণ
জবাবে বলা হলোঃ আমার সামনে ঝগড়া করো না। আমি আগে তোমাদেরকে মন্দ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম। ৩৫ তাফহীমুল কুরআন
আল্লাহ (তাআলা) বলবেন, তোমরা আমার সামনে ঝগড়া করো না। আমি পূর্বেই তো তোমাদের কাছে শাস্তির সতর্কবাণী পাঠিয়েছিলাম।মুফতী তাকী উসমানী
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাক-বিতন্ডা করনা; তোমাদেরকে আমিতো পূবেই সতর্ক করেছি।মুজিবুর রহমান
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাকবিতন্ডা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ বলবেন, ‘আমার সামনে বাক-বিতণ্ডা কর না; তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি। ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহ বলবেন, ‘তোমরা আমার কাছে বাক-বিতন্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম’।আল-বায়ান
আল্লাহ বলবেন, ‘আমার সামনে বাদানুবাদ করো না, আমি আগেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। তাইসিরুল
তিনি বলবেন -- "আমার সামনে তোমরা তর্কাতর্কি করো না, আর আমি তো তোমাদের কাছে ইতিপূর্বেই আমার ওয়াদা আগবাড়িয়েছি।মাওলানা জহুরুল হক
৩৫
অর্থাৎ তোমাদের দু’জনকেই আমি সাবধান করে দিয়েছিলাম যে, তোমাদের মধ্যে যে অন্যকে বিভ্রান্ত করবে সে কি শাস্তি পাবে এবং যে বিভ্রান্ত হবে তাকে কি পরিণাম ভোগ করতে হবে। আমার এ সতর্কবাণী সত্ত্বেও তোমরা উভয়েই যখন অপরাধে লিপ্ত হওয়া থেকে বিরত হওনি তখন এ মুহূর্তে ঝগড়া করে কি লাভ। এখন বিভ্রান্ত ও বিভ্রান্তকারী উভয়কে হওয়া ও বিভ্রান্ত করার শাস্তি অবশ্যই পেতে হবে।
২৮. আল্লাহ বলবেন, তোমরা আমার সামনে বাক-বিতণ্ডা করো না; আমি তো তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম।
(২৮) আল্লাহ বলবেন, ‘আমার সামনে বাক্-বিতন্ডা করো না; তোমাদেরকে তো আমি পূর্বেই শাস্তির প্রতিশ্রুতি প্রেরণ করেছি।(1)
(1) অর্থাৎ, মহান আল্লাহ কাফের ও তাদের সহচর শয়তানদেরকে বলবেন, এই হিসাব-স্থলে অথবা ন্যায়পরায়ণ আদালতে বাদানুবাদের কোন প্রয়োজন নেই এবং তাতে কোন লাভও নেই। আমি তো রসূলগণ ও গ্রন্থসমূহের মাধ্যমে এ সব শাস্তি থেকে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম।