ওয়ামা-জালামনা-হুম ওয়ালা-কিন ক-নূহুমুজ্জা-লিমীন।উচ্চারণ
আমি তাদের প্রতি জুলুম করিনি। বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। তাফহীমুল কুরআন
আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল জালেম।মুফতী তাকী উসমানী
আমি তাদের প্রতি যুলম করিনি, বরং তারা নিজেরাই ছিল যালিম।মুজিবুর রহমান
আমি তাদের প্রতি জুলুম করিনি; কিন্তু তারাই ছিল জালেম।মাওলানা মুহিউদ্দিন খান
আমি এদের প্রতি জুলুম করি নাই, বরং এরা নিজেরাই ছিল জালিম। ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাদের উপর যুলম করিনি; কিন্তু তারাই ছিল যালিম।আল-বায়ান
আমি তাদের উপর যুলম করিনি, বরং তারা নিজেরাই যালিম ছিল।তাইসিরুল
আর আমরা তাদের প্রতি অন্যায় করি নি, বরঞ্চ তারা নিজেরাই অন্যায় করেছিল।মাওলানা জহুরুল হক
৭৬. আর আমরা তাদের প্রতি যুলুম করিনি, কিন্তু তারা নিজেরাই ছিল যালিম৷
(৭৬) আমি ওদের প্রতি অন্যায় করিনি, কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছে।