ওয়ানা-দাও ইয়া-মা-লিকুলিইয়াকদি ‘আলাইনা-রব্বুকা ক-লা ইন্নাকুম মা-কিছূন।উচ্চারণ
তারা চিৎকার করে বলবে “হে মালেক। ৬১ তোমার রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন তাহলে সেটাই ভাল” সে জবাবে বলবেঃ “তোমাদের এভাবেই থাকতে হবে। তাফহীমুল কুরআন
তারা (জাহান্নামের প্রধান ফেরেশতাকে) ডেকে বলবে, হে মালেক! তোমার প্রতিপালক আমাদের জীবন সাঙ্গ করে দিন। #%২৪%# সে বলবে, তোমাদেরকে এ অবস্থায়ই থাকতে হবে।মুফতী তাকী উসমানী
তারা চিৎকার করে বলবেঃ হে মালিক (জাহান্নামের অধিকর্তা) তোমার রাব্ব আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবেঃ তোমরা এভাবেই থাকবে।মুজিবুর রহমান
তারা ডেকে বলবে, হে মালেক, পালনকর্তা আমাদের কিসসাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
এরা চিৎকার করে বলবে, ‘হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করে দেন।’ সে বলবে, ‘তোমরা তো এভাবেই থাকবে।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা চিৎকার করে বলবে, ‘হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন’। সে বলবে, ‘নিশ্চয় তোমরা অবস্থানকারী’।আল-বায়ান
তারা চীৎকার ক’রে বলবে- হে ‘মালেক (জাহান্নামের দাড়োয়ান)! তোমার প্রতিপালক যেন আমাদের দফারফা ক’রে দেন। সে জওয়াব দিবে- ‘তোমরা (এ অবস্থাতেই পড়ে) থাকবে’।তাইসিরুল
আর তারা ডেকে বলবে -- "হে মালিক! তোমার প্রভু আমাদের নিঃশেষ করে ফেলুন।" সে বলবে -- "তোমরা নিশ্চয় অপেক্ষা করবে।"মাওলানা জহুরুল হক
৬১
মালেক অর্থ জাহান্নামের ব্যবস্থাপক। কথার ইঙ্গিত থেকেই এটিই প্রকাশ পাচ্ছে।
জাহান্নামের তত্ত্বাবধান কার্যে যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, তার নাম মালেক। জাহান্নামবাসীগণ শাস্তি সইতে না পেরে মালেককে বলবে, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য আবেদন করুন, যেন তিনি আমাদের মৃত্যু দিয়ে দেন। আমরা এ আযাব সইতে পারছি না। উত্তরে মালেক বলবে, তোমাদেরকে এরূপ শাস্তি ভোগরত অবস্থায়ই জাহান্নামে জীবিত থাকতে হবে।
৭৭. তারা চিৎকার করে বলবে, হে মালেক(১), তোমার রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেন। সে বলবে, নিশ্চয় তোমরা অবস্থানকারী হবে।
(১) মালেক অর্থ জাহান্নামের ব্যবস্থাপক ফেরেশতার নাম। কথার ইংগিত থেকে এটিই প্ৰকাশ পাচ্ছে। (ইবনে কাসীর)
(৭৭) ওরা চিৎকার করে বলবে, ‘হে মালেক (দোযখের অধিকর্তা)!(1) তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন।’(2) সে বলবে, ‘তোমরা তো (চিরকাল) অবস্থান করবে।’(3)
(1) জাহান্নামের দারোগার নাম।
(2) অর্থাৎ, আমাদেরকে মৃত্যু দান করুন, যাতে আযাব থেকে নিষ্কৃতি পেয়ে যাই।
(3) অর্থাৎ, সেখানে মৃত্যু আবার কোথায়? শাস্তির এই জীবন মৃত্যু অপেক্ষা আরো নিকৃষ্টতর হবে। আর এ ছাড়া তো অন্য কোন উপায়ও থাকবে না।