وَنَجَّيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

ওয়া নাজ্জাইনাল্লাযীনা আ-মানূওয়াক-নূইয়াত্তাকূন।উচ্চারণ

যারা ঈমান এনেছিল এবং গোমরাহী ও দুষ্কৃতি থেকে দূরে অবস্থান করতো ২২ আমি তাদেরকে রক্ষা করলাম। তাফহীমুল কুরআন

অপর দিকে যারা ঈমান এনেছিল ও তাকওয়া অবলম্বন করেছিল, আমি তাদেরকে রক্ষা করলাম।মুফতী তাকী উসমানী

আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়া অবলম্বন করত।মুজিবুর রহমান

যারা বিশ্বাস স্থাপন করেছিল ও সাবধানে চলত, আমি তাদেরকে উদ্ধার করলাম।মাওলানা মুহিউদ্দিন খান

আমি রক্ষা করলাম তাদেরকে, যারা ঈমান এনেছিল এবং যারা তাক্ওয়া অবলম্বন করত।ইসলামিক ফাউন্ডেশন

আর আমি তাদেরকে রক্ষা করলাম যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত।আল-বায়ান

আর আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম যারা ঈমান এনেছিল আর (আল্লাহকে) ভয় করে চলত।তাইসিরুল

আর আমরা উদ্ধার করেছিলাম তাদের যারা বিশ্বাস করেছিল এবং ভয়ভক্তি পোষণ করত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২

সামূদ জাতির বিস্তারিত কাহিনী জানার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, আল আ’রাফ, টীকা ৫৭ থেকে ৫৯; হূদ, ৬৯ থেকে ৭৪; আল হিজর, ৪২ থেকে ৪৬; বনী ইসরাইল, টীকা ৬৮; আশ শুআরা, টীকা ৯৫ থেকে ১০৬; আন নামল, টীকা ৫৮ থেকে ৬৬।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৮. আর আমরা রক্ষা করলাম তাদেরকে, যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়া অবলম্বন করত।

তাফসীরে আহসানুল বায়ান

(১৮) আর যারা বিশ্বাসী ও সাবধানী ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।