ফালাম্মা-রআও বা’ছানা-ক-লূআ-মান্না-বিল্লা-হি ওয়াহদাহূওয়া কাফার না-বিমাকুন্না-বিহী মুশরিকীন।উচ্চারণ
তারা যখন আমার আযাব দেখতে পেল তখন চিৎকার করে বলে উঠলো, আমরা এক ও লা-শরীক আল্লাহকে মেনে নিলাম। আর যেসব উপাস্যদের আমরা শরীক করতাম তাদের অস্বীকার করলাম। ১১৩ তাফহীমুল কুরআন
অনন্তর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম আর আমরা যাদেরকে আল্লাহর শরীক করতাম তাদেরকে অস্বীকার করলাম।মুফতী তাকী উসমানী
অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বললঃ আমরা এক আল্লাহয়ই ঈমান আনলাম এবং আমরা তাঁর সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।মুজিবুর রহমান
তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীক করতাম, তাদেরকে পরিহার করলাম।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর এরা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, ‘আমরা এক আল্লাহ্তেই ঈমান আনলাম এবং আমরা তাঁর সঙ্গে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।’ ইসলামিক ফাউন্ডেশন
তারপর তারা যখন আমার আযাব দেখল তখন বলল, ‘আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম’।আল-বায়ান
আমার শাস্তি তারা যখন দেখল তখন তারা বলল- আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম আর যাদেরকে আমরা (আল্লাহর) শরীক গণ্য করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।তাইসিরুল
সুতরাং তারা যখন আমাদের দুর্যোগ দেখতে পেল তখন বলল, "আমরা আল্লাহ্তে, তাঁর একত্বে, বিশ্বাস করছি, আর যাদের আমরা তাঁর সঙ্গে শরীক করেছিলাম তাদের আমরা অস্বীকার করছি।"মাওলানা জহুরুল হক
১১৩
আল্লাহর আযাব কিংবা মৃত্যুর মুখোমুখি না হওয়া পর্যন্তই কেবল তাওবা ও ঈমান উপকারে আসে। আযাব এসে পড়া বা মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার পর ঈমান আনা কিংবা তাওবা করা আল্লাহ তা’আলার কাছে গ্রহণযোগ্য নয়।
৮৪. অতঃপর তারা যখন আমাদের শাস্তি দেখল তখন বলল, আমরা একমাত্র আল্লাহ্র উপর ঈমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরীক করতাম তাদের সাথে কুফরী করলাম।
(৮৪) অতঃপর ওরা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, ‘আমরা এক আল্লাহতেই বিশ্বাস করলাম এবং আমরা তাঁর সঙ্গে যাদেরকে অংশী করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।’