وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡهُدَىٰ وَأَوۡرَثۡنَا بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ

ওয়া লাকাদ আ-তাইনা-মূছাল হুদা-ওয়া আওরছনা-বানীইছরঈলাল কিতা-ব।উচ্চারণ

অবশেষে দেখো, আমি মূসাকে পথনির্দেশনা দিয়েছিলাম ৬৯ এবং বনী ইসরাঈলদের এমন এক কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি তাফহীমুল কুরআন

আমি মূসাকে দান করেছিলাম পথনির্দেশ আর বনী ইসরাঈলকে করেছিলাম সেই কিতাবের ওয়ারিশমুফতী তাকী উসমানী

আমি অবশ্যই মূসাকে দান করেছিলাম পথনির্দেশ এবং বানী ইসরাঈলকে উত্তরাধিকারী করেছিলাম সেই কিতাবের –মুজিবুর রহমান

নিশ্চয় আমি মূসাকে হেদায়েত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান

আমি অবশ্যই মূসাকে দান করেছিলাম পথনির্দেশ এবং বনী ইসরাঈলকে উত্তরাধিকারী করেছিলাম সেই কিতাবের, ইসলামিক ফাউন্ডেশন

আর অবশ্যই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম,আল-বায়ান

ইতোপূর্বে আমি মূসাকে দিয়েছিলাম- পথ নির্দেশ আর বানী ইসরাঈলকে করেছিলাম (মূসার নিকট প্রদত্ত) কিতাবের উত্তরাধিকারী।তাইসিরুল

আর আমরা ইতিপূর্বে মূসাকে পথনির্দেশ দিয়েছিলাম, এবং ইসরাইলের বংশধরদের উত্তরাধিকার করতে দিয়েছিলাম ধর্মগ্রন্থ --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৯

অর্থাৎ আমি মূসাকে (আ) ফেরাউনের মোকাবিলায় পাঠিয়ে তাঁকে অসহায়ভাবে ছেড়ে দিয়েছিলাম না। বরং প্রতি পদে আমি তাঁকে পথনির্দেশনা দিচ্ছিলাম এবং এভাবে তাঁকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছিলাম। একথাটির মধ্যে একটি সূক্ষ্ম ইঙ্গিত আছে। ইঙ্গিতটি হচ্ছে, হে মুহাম্মাদ, (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমি তোমার সাথেও একই আচরণ করবো। তোমাকেও মক্কা নগরীতে কুরাইশ গোত্রের মধ্যে নবুওয়াত দিয়ে পাঠানোর পর তোমাকে অসহায়ভাবে ছেড়ে দেইনি যে, এ জালেমরা তোমার সাথে যেমন ইচ্ছা আচরণ করবে। বরং আমি নিজে তোমার পৃষ্ঠপোষক আছি এবং তোমাকে পথনির্দেশনা দান করছি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৩. আর অবশ্যই আমরা মূসাকে দান করেছিলাম হেদায়াত এবং বনী ইসরাঈলকে উত্তরাধিকারী করেছিলাম কিতাবের,

তাফসীরে আহসানুল বায়ান

(৫৩) আমি মূসাকে অবশ্যই পথনির্দেশিকা দান করেছিলাম(1) এবং ইস্রাঈল বংশধরদেরকে দান করেছিলাম গ্রন্থ,(2)

(1) অর্থাৎ, নবুঅত এবং তাওরাত দান করেছিলাম। যেমন বলেছেন, إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدىً وَنُورٌ (المائدة: ৪৪)

(2) অর্থাৎ, তাওরাত মূসা (আঃ)-এর পরেও অবশিষ্ট ছিল, বংশ পরম্পরায় যার তারা উত্তরাধিকারী হয়েছে। অথবা কিতাব বা গ্রন্থ বলতে সেই সমস্ত কিতাবকে বুঝানো হয়েছে, যেগুলো বানী-ইস্রাঈলের নবীদের উপর অবতীর্ণ করা হয়েছে। এই সমস্ত কিতাবের উত্তরাধিকারী বানী-ইস্রাঈলকে বানানো হয়েছে।