ইয়াওমা লা-ইয়ানফা‘উজ্জা-লিমীনা মা‘যিরতুহুম ওয়ালাহুমুল লা‘নাতুওয়ালাহুম ছূ উদ্দা র।উচ্চারণ
যেদিন ওজর ও যুক্তি পেশ জালেমদের কোন উপকারে আসবে না, তাদের ওপর লা’নত পড়বে এবং তাদের জন্য হবে জঘন্যতম ঠিকানা। তাফহীমুল কুরআন
যে দিন জালেমদের ওজর-আপত্তি কোন কাজে আসবে না। তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য আছে নিকৃষ্ট নিবাস।মুফতী তাকী উসমানী
যেদিন যালিমদের কোনো ওযর আপত্তি কোন কাজে আসবেনা, তাদের জন্য রয়েছে লা’নত এবং নিকৃষ্ট আবাস।মুজিবুর রহমান
সে দিন যালেমদের ওযর-আপত্তি কোন উপকারে আসবে না, তাদের জন্যে থাকবে অভিশাপ এবং তাদের জন্যে থাকবে মন্দ গৃহ।মাওলানা মুহিউদ্দিন খান
যেদিন জালিমদের ‘ওযর-আপত্তি কোন কাজে আসবে না, আর এদের জন্যে রয়েছে লা‘নত এবং এদের জন্যে রয়েছে নিকৃষ্ট আবাস। ইসলামিক ফাউন্ডেশন
যেদিন যালিমদের কোন ওযর-আপত্তি তাদের উপকার করবে না। আর তাদের জন্য রয়েছে লা‘নত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট নিবাস।আল-বায়ান
যেদিন যালিমদের ওজর-আপত্তি কোন উপকারে আসবে না। তাদের জন্য আছে লা‘নত, তাদের জন্য আছে নিকৃষ্ট বাসস্থান।তাইসিরুল
সেদিন অন্যায়াচারীদের কোনো উপকারে লাগবে না তাদের অজুহাতগুলো, আর তাদের জন্য থাকবে ধিক্কার, আর তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস।মাওলানা জহুরুল হক
৫২. যেদিন যালিমদের ওজার-আপত্তি তাদের কোন কাজে আসবে না। আর তাদের জন্য রয়েছে লা'নত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস।
(৫২) যেদিন সীমালংঘনকারীদের ওজর-আপত্তি কোন কাজে আসবে না, ওদের জন্য রয়েছে অভিশাপ এবং ওদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস।(1)
(1) অর্থাৎ, আল্লাহর রহমত হতে দূর এবং তিরস্কারের শিকার হবে। আর ওজর-আপত্তি কোন কাজে এই জন্য আসবে না যে, সেটা ওজর-আপত্তি পেশ করার স্থানই নয়। ফলে এ ওজর হবে বাতিল ওজর।