আছবা-বাছছামা-ওয়া-তি ফাআত্তালি‘আ ইলাইলা-হি মূছা-ওয়া ইন্নী লাআজুন্নুহূকাযিবাওঁ ওয়া কাযা-লিকা ঝুইয়িনা লিফির‘আওনা ছূউ ‘আমালিহী ওয়াসুদ্দা ‘আনিছছাবীলি ওয়ামা-কাইদুফির‘আওনা ইল্লা-ফী তাবা-ব।উচ্চারণ
অর্থাৎ আসমানের রাস্তা এবং মূসার ইলাহকে উঁকি দিয়ে দেখতে পারি। মূসাকে মিথ্যাবাদী বলেই আমার মনে হয়।” ৫৫ এভাবে ফেরাউনের জন্য তার কুকর্মসমূহ সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে এবং তার সোজা পথে চলা থামিয়ে দেয়া হয়েছে। ফেরাউনের সমস্ত চক্রান্ত (তার নিজের) ধ্বংসের পথেই ব্যয়িত হয়েছে। তাফহীমুল কুরআন
যা আসমানের পথ। তারপর আমি উঁকি মেরে মূসার মাবুদকে দেখব। #%১৪%# আমি অবশ্যই তাকে মিথ্যুক মনে করি। #%১৫%# এভাবেই ফির‘আউনের দুষ্কর্মকে তার দৃষ্টিতে শোভন করে তোলা হয়েছিল এবং তাকে সঠিক পথ থেকে নিবৃত্ত করা হয়েছিল। #%১৬%# ফির‘আউনের ষড়যন্ত্র তো সম্পূর্ণ নস্যাৎ হয়ে গিয়েছিল।মুফতী তাকী উসমানী
আসমানে আরোহনের অবলম্বন, যেন আমি দেখতে পাই মূসার মা‘বূদকে; তবে আমিতো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফির‘আউনের নিকট শোভনীয় করা হয়েছিল তার মন্দ কাজকে এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ হতে এবং ফির‘আউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সম্পূর্ণ রূপে।মুজিবুর রহমান
আকাশের পথে, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুতঃ আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল।মাওলানা মুহিউদ্দিন খান
‘অবলম্বন আসমানে আরোহণের, যেন দেখতে পাই মূসার ইলাহ্কে; তবে আমি তো একে মিথ্যাবাদীই মনে করি।’ এইভাবে ফির‘আওনের নিকট শোভনীয় করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ হতে এবং ফির‘আওনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সম্পূর্ণরূপে।ইসলামিক ফাউন্ডেশন
‘আসমানে আরোহরণের অবলম্বন, যাতে আমি মূসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি’। আর এভাবে ফির‘আউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেয়া হয়েছিল এবং তাকে বাধা দেয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফির‘আউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়েছিল।আল-বায়ান
আকাশে উঠার উপায়, যাতে আমি মূসার ইলাহকে দেখতে পাই; আমি মূসাকে অবশ্যই মিথ্যাবাদী মনে করি। এভাবে ফেরাউনের জন্য তার মন্দ কাজকে সুশোভিত করা হয়েছিল আর সঠিক পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের অপকৌশল কেবল তার ধ্বংসই ডেকে এনেছিল।তাইসিরুল
"মহাকাশমন্ডলীর পথ, যাতে আমি মূসার উপাস্যের প্রতি দৃষ্টিপাত করতে পারি, কিন্ত আমি নিঃসন্দেহ তাকে মিথ্যাবাদী মনে করি।" আর এইভাবেই ফিরআউনের জন্য চিত্তাকর্ষক করা হয়েছিল তার কাজের মন্দদিকটা, আর তাকে নিবৃত্ত করা হয়েছিল পথ থেকে। আর ফিরআউনের ফন্দি ধ্বংসের মধ্যে ছাড়া আর কিছু নয়।মাওলানা জহুরুল হক
৫৫
ফেরাউনের সভাসদদের মধ্যকার মু’মিন ব্যক্তির বক্তব্য পেশের সময় ফেরাউন হামানকে সম্বোধন করে একথা কিছুটা এমন ভঙিতে বলছে যেন ঐ মু’মিনের কথাকে আদৌ বিবেচনার যোগ্য বলে মনে করে না। তাই অহংকারী ভঙ্গিতে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে হামানকে বলছে? আমার জন্য একটা উঁচু ইমরাত নির্মাণ করো। আমি দেখতে চাই, মূসা যে আল্লাহর কথা বলে সে আল্লাহ কোথায় থাকে। (ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুর্আন, আল কাসাস, টীকা ৫২ থেকে ৫৪)
এটাই প্রকাশ যে, ফির‘আউন একথা বলেছিল ঠাট্টাচ্ছলে। কেননা সে নিজেই নিজেকে খোদা বলে দাবি করত এবং সে হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল, আমাকে ছাড়া অন্য কাউকে খোদা মানলে তোমাকে বন্দী করব (দেখুন সূরা শুআরা ২৬ : ২৯)।
৩৭. আসমানে আরোহনের অবলম্বন, যেন দেখতে পাই মূসার ইলাহকে; আর নিশ্চয় আমি তাকে মিথ্যাবাদী মনে করি। আর এভাবে ফিরআউনের কাছে শোভনীয় করা হয়েছিল তার মন্দ কাজকে এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ থেকে এবং ফিরআউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থই ছিল।
(৩৭) আকাশে আরোহণের অবলম্বন এবং মূসার উপাস্যকে দেখতে পাই;(1) আর আমি তো ওকে মিথ্যাবাদীই মনে করি।’(2) এভাবেই ফিরআউনের নিকট তার নিকৃষ্ট কাজকে সুশোভিত করা হয়েছিল(3) এবং সরল পথ হতে তাকে নিবৃত্ত করা হয়েছিল।(4) আর ফিরআউনের ষড়যন্ত্র ছিল সর্বনাশী।(5)
(1) অর্থাৎ, দেখব যে, আকাশে সত্যিকারে কোন উপাস্য আছে কি না?
(2) এ ব্যাপারে যে, আকাশে আল্লাহ আছেন, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও তার পরিচালক। অথবা এ ব্যাপারে (মিথ্যাবাদী) যে, মুসা আল্লাহর প্রেরিত রসূল।
(3) অর্থাৎ, শয়তান এইভাবে তাকে ভ্রষ্ট করে রেখেছিল এবং তার মন্দ আমল তার কাছে ভাল মনে হত।
(4) অর্থাৎ, সত্য ও সঠিক পথ থেকে তাকে বিরত রাখা হয় এবং ভ্রষ্টতার গোলকধাঁধায় সে ঘুরপাক খেতে থাকে।
(5) تَبَابٌ ক্ষতি, ধ্বংস। অর্থাৎ, ফিরআউন যে ষড়যন্ত্রের পথ অবলম্বন করেছিল, তার পরিণাম তার জন্য ক্ষতিকর ও সর্বনাশীই ছিল। সুতরাং পরিশেষে তার সৈন্য-সামন্ত সহ তার সলিল-সমাধি হল।