ওয়াকালাল্লাযীআ-মানা ইয়া-কাওমিততাবি‘ঊনি আহদিকুম ছাবীলার রশা-দ।উচ্চারণ
যে ব্যক্তি ঈমান এনেছিলো, বললোঃ হে আমার কওমের লোকেরা, আমার কথা মেনে নাও। আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি। তাফহীমুল কুরআন
যে ব্যক্তি ঈমান এনেছিল, সে বলল, হে আমার কওম! আমার কথা মান। আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব।মুফতী তাকী উসমানী
মু’মিন ব্যক্তিটি বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব।মুজিবুর রহমান
মুমিন লোকটি বললঃ হে আমার কওম, তোমরা আমার অনুসরণ কর। আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করব।মাওলানা মুহিউদ্দিন খান
মু’মিন ব্যক্তিটি বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। ইসলামিক ফাউন্ডেশন
আর যে ব্যক্তি ঈমান এনেছিল, সে বলল, ‘হে আমার কওম, তোমরা আমার আনুগত্য কর; আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব’।আল-বায়ান
যে লোকটি ঈমান এনেছিল সে আরো বলল- হে আমার জাতির লোকেরা! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি।তাইসিরুল
আর যে ঈমান এনেছিল সে বলল -- "হে আমার স্বজাতি! তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদের চালিয়ে নিয়ে যাব সঠিক পথ ধরে।মাওলানা জহুরুল হক
৩৮. আর যে ঈমান এনেছিল সে আরও বলল, হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব।
(৩৮) বিশ্বাসী ব্যক্তিটি বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব।(1)
(1) ফিরআউনের জাতির মধ্য থেকে যে ব্যক্তি ঈমান এনেছিল সে পুনরায় বলল, ফিরআউন দাবী তো করছে যে, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করছি। কিন্তু সত্য কথা এই যে, সে পথভ্রষ্ট। আর আমি যে পথের প্রতি তোমাদের দিক নির্দেশনা করছি, সেটাই হল সঠিক পথ এবং তা হল সেই পথ, যার প্রতি মূসা (আঃ) তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন।