وَقَالَ فِرۡعَوۡنُ يَٰهَٰمَٰنُ ٱبۡنِ لِي صَرۡحٗا لَّعَلِّيٓ أَبۡلُغُ ٱلۡأَسۡبَٰبَ

ওয়া ক-লা ফির‘আওনুইয়া-হা-মা-নুবনি লী সারহাল্লা‘আললীআবলুগুল আছবা-ব।উচ্চারণ

ফেরাউন বললোঃ “হে হামান, আমার জন্য একটি সুউচ্চ ইমরাত নির্মাণ করো যাতে আমি রাস্তাসমূহ পর্যন্ত পৌঁছতে পারি তাফহীমুল কুরআন

এবং ফির‘আউন (তার মন্ত্রীকে) বলল, হে হামান! আমার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ কর, যাতে আমি সেই সব পথে পৌঁছতে পারিমুফতী তাকী উসমানী

ফির‘আউন বললঃ হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি পাই অবলম্বন –মুজিবুর রহমান

ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর, হয়তো আমি পৌঁছে যেতে পারব।মাওলানা মুহিউদ্দিন খান

ফির‘আওন বলল, ‘হে হামান! আমার জন্যে তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি পাই অবলম্বন- ইসলামিক ফাউন্ডেশন

ফির‘আউন আরও বলল, ‘হে হামান, আমার জন্য একটি উঁচু ইমারত বানাও যাতে আমি অবলম্বন পাই’।আল-বায়ান

ফেরাউন বলল- হে হামান! তুমি আমার জন্য এক সুউচ্চ ইমারত তৈরি কর যাতে আমি উপায় পেয়ে যাইতাইসিরুল

আর ফিরআউন বলল -- "হে হামান! আমার জন্য একটি মিনার তৈরি কর যাতে আমি পথ পেতে পারি --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৬. ফিরআউন আরও বলল, হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি অবলম্বন পাই—

তাফসীরে আহসানুল বায়ান

(৩৬) ফিরআউন বলল, ‘হে হামান! আমার জন্য তুমি এক সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর;(1) যাতে আমি অবলম্বন পেতে পারি।

(1) এটা হল ফিরআউনের ঔদ্ধত্য ও তার ধৃষ্টতার বর্ণনা যে, সে তার মন্ত্রী হামানকে বলল, একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ কর, যাতে তার মাধ্যমে সে আসমানের দরজা পর্যন্ত পৌঁছতে পারে। أسباب মানে দরজাসমূহ বা রাস্তাসমূহ। আরো দেখুন, সূরা ক্বাসাসের ২৮নং আয়াত।