وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ

ওয়ালাকাদ আরছালনা-মূছা-বিআ-য়া-তিনা-ওয়া ছুলতা-নিম মুবীন।উচ্চারণ

আমি মূসাকে ৩৫ ফেরাউন, হামান ৩৬ ও কারূণের কাছে আমার নিদর্শনসমূহ এবং তাফহীমুল কুরআন

আমি মুসাকে আমার নিদর্শনাবলী এবং সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছিলাম, মুফতী তাকী উসমানী

আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম –মুজিবুর রহমান

আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছি।মাওলানা মুহিউদ্দিন খান

আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম, ইসলামিক ফাউন্ডেশন

আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম।আল-বায়ান

আমি মূসাকে আমার নিদর্শন ও সুস্পষ্ট ফরমান দিয়ে পাঠিয়েছিলামতাইসিরুল

আর আমরা নিশ্চয়ই মূসাকে পাঠিয়েছিলাম আমাদের নির্দেশাবলী ও স্পষ্ট কর্তৃত্ত্ব দিয়ে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৫

হযরত মূসার (আ) কাহিনীর আরো বিস্তারিত ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, আল বাকারাহ, টীকা ৬৪ থেকে ৭৬ ; আন নিসা, টীকা ২০৬ ;আল মা-য়েদা, টীকা ৪২ ; আল আ’রাফ, টীকা ৯৩ থেকে ১১৯ ; ইউনুস, টীকা ৭২ থেকে ৯৪; হূদ, টীকা ১৯, ১০৪, ১১১, ; ইউসুফ, ভূমিকা; ইবরাহীম টীকা ৮ থেকে ১৩ ; বনী ইসরাঈল, টীকা ১১৩ থেকে ১১৭ ;আল কাহাফ, টীকা ৫৭ থেকে ৫৯ ; মারয়াম, টীকা ২৯ থেকে ৩১, ত্বা-হা, ভূমিকা, টীকা ৫ থেকে ৭৫; আল মু’মিনূন, টীকা ৩৯-৪২; আশ শু’আরা, টীকা ৭ থেকে ৪৯ ; আন নামল, টীকা ৮ থেকে ১৭১; আল কাসাস, ভূমিকা, টীকা ১ থেকে ৫৭ ; আল আহযাব আয়াত ৬৯ ;আস সাফফাত, আয়াত ১১৪ থেকে ১২২।

৩৬

হামান সম্পর্কে ভিন্ন মতাবলম্বীদের আপত্তির জবাব ইতিপূর্বে সূরা কাসাসের টীকাসমূহে দেয়া হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৩. আর অবশ্যই আমরা আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম,

তাফসীরে আহসানুল বায়ান

(২৩) আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে প্রেরণ করেছিলাম,(1)

(1) آيات (নিদর্শনাবলী) বলতে সেই নিদর্শনগুলোও হতে পারে, যার উল্লেখ পূর্বে করা হয়েছে। অথবা লাঠি ও হাতের শুভ্রতা, যা ছিল বৃহত্তম দু’টি স্পষ্ট মু’জিযা। سُلْطَانٌ مُّبِيْنٍ (স্পষ্ট প্রমাণ) অর্থ হল, এমন বলিষ্ঠ দলীল ও অকাট্য হুজ্জত, যা কেবল ঔদ্ধত্য, জিদ ও নির্লজ্জতার বশবর্তী হয়ে ছাড়া যার কোন উত্তর দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না।