হা-যা- ফাল ইয়াযূকূহু হামীমুওঁগাছছা-ক।উচ্চারণ
এ হচ্ছে তাদের জন্য, কাজেই তারা স্বাদ আস্বাদন করুক ফুটন্ত পানির, পুঁজের ৫৪ তাফহীমুল কুরআন
এই হচ্ছে গরম পানি ও পুঁজ! সুতরাং তারা এর স্বাদ গ্রহণ করুক।মুফতী তাকী উসমানী
এটা সীমালংঘনকারীদের জন্য। সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।মুজিবুর রহমান
এটা উত্তপ্ত পানি ও পঁূজ; অতএব তারা একে আস্বাদন করুক।মাওলানা মুহিউদ্দিন খান
এটা সীমালংঘনকারীদের জন্যে। সুতরাং এরা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। ইসলামিক ফাউন্ডেশন
এমনই, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুঁজ।আল-বায়ান
সত্য বটে, এসব (আল্লাহদ্রোহীদের জন্য), কাজেই সেখানে তারা পান করুক ফুটন্ত পানি ও রক্ত পুঁজ।তাইসিরুল
এই-ই! অতএব তারা এটি আস্বাদন করুক -- ফুটন্ত-গরম ও হিমশীতল, --মাওলানা জহুরুল হক
৫৪
মূলে غَسَّاقٌ শব্দ ব্যবহার করা হয়েছে। আভিধানিকরা এর কয়েকটি অর্থ বর্ণনা করেছেন। এর একটি অর্থ হচ্ছে, শরীর থেকে বের হয়ে আসা রক্ত, পুঁজ ইত্যাদি জাতীয় নোংরা তরল পদার্থ এবং চোখের পানিও এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় অর্থ হচ্ছে, অত্যন্ত ও চরম ঠাণ্ডা জিনিস। তৃতীয় অর্থ হচ্ছে, চরম দুর্গন্ধযুক্ত পচা জিনিস। কিন্তু প্রথম অর্থেই এ শব্দটির সাধারণ ব্যবহার হয়, যদিও বাকি দু’টি অর্থও আভিধানিক দিক দিয়ে নির্ভুল।
৫৭. এটাই। কাজেই তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।(১)
(১) মূলে غساق শব্দ ব্যবহার করা হয়েছে। আভিধানিকগণ এর কয়েকটি অর্থ বর্ণনা করেছেন। এর একটি অর্থ হচ্ছে, শরীর থেকে বের হয়ে আসা রক্ত, পুঁজ ইত্যাদি জাতীয় নোংরা তরল পদার্থ এবং চোখের পানিও এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় অর্থ হচ্ছে, অত্যন্ত ও চরম ঠাণ্ডা জিনিস। তৃতীয় অর্থ হচ্ছে, চরম দুৰ্গন্ধযুক্ত পচা জিনিস। কিন্তু প্রথম অর্থেই এ শব্দটির সাধারণ ব্যবহার হয়, যদিও বাকি দু'টি অর্থও আভিধানিক দিক দিয়ে নির্ভুল। (তাবারী)
(৫৭) এ হল ফুটন্ত পানি ও পুঁজ। সুতরাং ওরা তা আস্বাদন করুক।(1)
(1) حَمِيْمٌও غَسَّاقٌ هَذَا শব্দের খবর। অর্থাৎ, هَذَا حَمِيْمٌ وَ غَسَّاقٌ فَلْيَذُوْقُوْهُ এ হল উত্তপ্ত পানি ও পুঁজ; সুতরাং তারা তা আস্বাদন করুক। حَمِيْمٌ হল ফুটন্ত গরম পানি, যা তাদের নাড়ী-ভুঁড়ি কেটে দেবে। غَسَّاقٌ হল জাহান্নামীদের চর্ম থেকে নির্গত পুঁজ ও রক্ত। অথবা এমন ঠান্ডা পানি যা পান করা অত্যন্ত কঠিন হবে।