هَٰذَاۚ وَإِنَّ لِلطَّـٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ

হা-যা- ওয়া ইন্না লিত্তা-গীনা লাশারর মাআ-ব।উচ্চারণ

এতো হচ্ছে মুত্তাকীদের পরিণাম আর বিদ্রোহীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস তাফহীমুল কুরআন

একদিকে তো এই। (অন্যদিকে) যারা অবাধ্য নিশ্চয়ই তাদের জন্য আছে নিকৃষ্ট ঠিকানা।মুফতী তাকী উসমানী

এটা এরূপই! আর সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম ঠিকানা –মুজিবুর রহমান

এটাতো শুনলে, এখন দুষ্টদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঠিকানামাওলানা মুহিউদ্দিন খান

এটাই। আর সীমালংঘনকারীদের জন্যে রয়েছে নিকৃষ্টতম পরিণাম- ইসলামিক ফাউন্ডেশন

এমনই, আর নিশ্চয় সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস।আল-বায়ান

সত্য বটে, এ সব (মুত্তাক্বীদের জন্য); আর আল্লাহদ্রোহীদের জন্য অবশ্যই আছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।তাইসিরুল

এটিই! আর নিঃসন্দেহ সীমালংঘনকারীদের জন্য তো রয়েছে নিকৃষ্ট গন্তব্যস্থল, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৫. এটাই। আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম প্রত্যাবর্তনস্থল—

তাফসীরে আহসানুল বায়ান

(৫৫) এ হল (সাবধানীদের জন্য)(1) আর সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম; (2)

(1) এখানে هَذَا ঊহ্য মুবতাদা (উদ্দেশ্য)র খবর (বিধেয়)। অর্থাৎ, اَلْأمْرُ هَذَا অথবা هَذَا শব্দটি মুবতাদা আর তার খবর ঊহ্য আছে, অর্থাৎ هَذَا كَمَا ذُكِرَ অর্থাৎ এটা তো সাবধানীদের ব্যাপার। এর পর অপরাধীদের পরিণাম বর্ণনা করা হচ্ছে।

(2) طَاغِيْنَ (সীমালংঘনকারী) হল তারা, যারা আল্লাহর বিধান অমান্য এবং রসূলগণকে মিথ্যাজ্ঞান করে। يَصْلَوْنَ এর অর্থ হল يَدْخُلُوْنَ অর্থাৎ, প্রবেশ করবে।