إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ

ইন্না হা-যা-লারিঝকূনা-মা লাহূমিন নাফা-দ।উচ্চারণ

এ হচ্ছে আমার রিযিক, যা কখনো শেষ হবে না। তাফহীমুল কুরআন

নিশ্চয়ই এটা আমার এমন দান, যা কখনও নিঃশেষ হবে না।মুফতী তাকী উসমানী

এটাই আমার দেয়া রিয্ক যা নিঃশেষ হবেনা।মুজিবুর রহমান

এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না।মাওলানা মুহিউদ্দিন খান

এটা তো আমার দেওয়া রিযিক যা নিঃশেষ হবে না, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় এটি আমার দেয়া রিয্ক, যা নিঃশেষ হবার নয়।আল-বায়ান

এ হল আমার দেয়া রিযক- যা কক্ষনো ফুরাবে না।তাইসিরুল

এইই আলবৎ আমাদের দেওয়া রিযেক, এর কোনো নিঃশেষ নেই।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৪. নিশ্চয় এটা আমাদের দেয়া রিযিক যা নিঃশেষ হবার নয়।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৪) নিশ্চয় এটি আমার (দেওয়া) রুযী; যার কোন শেষ নেই। (1)

(1) এখানে رِزْق (রুযী) এর অর্থ দান এবং هَذَا (এটি) শব্দ দ্বারা পূর্বে বর্ণিত সকল নিয়ামত এবং খাতির-সম্মানের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা জান্নাতী ব্যক্তিরা উপভোগ করবে। نفاد শব্দের অর্থ বন্ধ বা শেষ হয়ে যাওয়া। এ সকল নিয়ামতও অশেষ হবে এবং সে খাতির-সম্মানও চিরস্থায়ী হবে।