هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ

হা-যা-মা-তূ‘আদূনা লিইয়াওমিল হিছা-ব।উচ্চারণ

এসব এমন জিনিস যেগুলো হিসেবের দিন দেবার জন্য তোমাদের কাছে অঙ্গীকার করা হচ্ছে। তাফহীমুল কুরআন

এটাই তাই (অর্থাৎ নি‘আমতপূর্ণ জীবন), হিসাব দিবসের জন্য তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।মুফতী তাকী উসমানী

এটাই হিসাব দিনে তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি।মুজিবুর রহমান

তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্যে।মাওলানা মুহিউদ্দিন খান

এটা হিসেব দিবসের জন্যে তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি। ইসলামিক ফাউন্ডেশন

হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেয়া হয়েছিল।আল-বায়ান

এসব হল যা তোমাদেরকে হিসাবের দিনে দেয়ার ওয়া‘দা দেয়া হচ্ছে।তাইসিরুল

"এটিই সেই যা তোমাদের ওয়াদা করা হয়েছিল হিসেব-নিকেশের দিনের জন্য।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৩. এটা হিসেবের দিনের জন্য তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৩) বিচার দিনের জন্য তোমাদের এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।