۞وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ

ওয়া ‘ইনদাহুম ক-সির-তুত্তারফি আতর-ব।উচ্চারণ

এবং তাদের কাছে থাকবে লজ্জাবতী কম বয়সী স্ত্রীরা। ৫৩ তাফহীমুল কুরআন

আর তাদের কাছে থাকবে এমন সমবয়স্কা নারী, যাদের দৃষ্টি (আপন-আপন স্বামীতে) নিবদ্ধ থাকবে।মুফতী তাকী উসমানী

আর তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীরা।মুজিবুর রহমান

তাদের কাছে থাকবে আনতনয়না সমবয়স্কা রমণীগণ।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তাদের পার্শ্বে থাকবে আনতনয়না সমবয়স্কাগণ। ইসলামিক ফাউন্ডেশন

আর তাদের নিকটে থাকবে আনতনয়না সমবয়সীরা।আল-বায়ান

আর তাদের পাশে থাকবে সতীসাধ্বী সংযতনয়না সমবয়স্কা রমণীগণ।তাইসিরুল

তার তাদের কাছে থাকবে সলাজ-নম্র আয়তলোচন, সমবয়স্ক।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৩

সমবয়সী স্ত্রী অর্থ এও হতে পারে যে, তারা পরস্পর সমান বয়সের হবে আবার এও হতে পারে যে, তারা নিজেদের স্বামীদের সমান বয়সের হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫২. আর তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়স্কারা।

তাফসীরে আহসানুল বায়ান

(৫২) আর তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীগণ। (1)

(1) অর্থাৎ, তাদের চক্ষু আপন স্বামী থেকে অতিক্রম করবে না,أَتْرَابٌ - تِرْبٌ এর বহুবচন, অর্থ সমবয়স্কা বা অনন্ত রূপ-সৌন্দর্যের অধিকারিণী। (ফাতহুল ক্বাদীর)