লালাবিছা ফী বাতনিহীইলা-ইয়াওমি ইউব‘আছূন।উচ্চারণ
তাহলে কিয়ামতের দিন পর্যন্ত এ মাছের পেটে থাকতো। ৮১ তাফহীমুল কুরআন
তবে মৃতদেরকে পুনর্জীবিত করার দিন পর্যন্ত সে সেই মাছেরই পেটে থাকত।মুফতী তাকী উসমানী
তাহলে তাকে পুনরুত্থান দিন পর্যন্ত থাকতে হত ওর উদরে।মুজিবুর রহমান
তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।মাওলানা মুহিউদ্দিন খান
তা হলে তাকে উত্থান দিবস পর্যন্ত থাকতে হত এর উদরে। ইসলামিক ফাউন্ডেশন
তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার পেটেই থেকে যেত।আল-বায়ান
তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত।তাইসিরুল
তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।মাওলানা জহুরুল হক
৮১
এর অর্থ এ নয় যে, এ মাছটি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতো এবং হযরত ইউনুস (আ) কিয়ামত পর্যন্ত তার পেটে বেঁচে থাকতেন। বরং এর অর্থ হচ্ছে, কিয়ামত পর্যন্ত এ মাছের পেটই তাঁর কবরে পরিণত হতো। প্রখ্যাত মুফাসসিরগণ এ আয়াতটির এ অর্থই বর্ণনা করছেন।
১৪৪. তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হত তার পেটে।
(১৪৪) তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটে থেকে যেত। (1)
(1) অর্থাৎ তওবা ও ইস্তিগফার এবং আল্লাহর তাসবীহ পাঠ না করতেন, (যেমন তিনি {لاَ إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ} পাঠ করেছিলেন।) তবে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থেকে যেতেন।