ফাছা-হামা ফাক-না মিনাল মুদ হাদীন।উচ্চারণ
তারপর লটারীতে অংশগ্রহণ করলো এবং তাতে হেরে গেলো। তাফহীমুল কুরআন
অতঃপর সে লটারিতে শরীক হল এবং তাতে পরাভূত হল।মুফতী তাকী উসমানী
অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল।মুজিবুর রহমান
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল। ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর সে লটারীতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল।আল-বায়ান
অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।তাইসিরুল
তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।মাওলানা জহুরুল হক
১৪১. অতঃপর তিনি লটারীতে যোগদান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন।(১)
(১) কাতাদাহ বলেন, তিনি নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোন ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারী করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তিনি তার নিজেকে সাগরে নিক্ষেপ করলেন আর তখনি একটি বড় মাছ তাকে গিলে ফেলল। (তাবারী)
(১৪১) অতঃপর লটারি হলে সে হেরে গেল।