ছালা-মুন ‘আলাইলইয়া-ছীন।উচ্চারণ
ইলিয়াসের প্রতি সালাম। ৭৪ তাফহীমুল কুরআন
যে, (তারা বলবে) সালাম হোক ইলিয়াসীনের #%২৫%# প্রতি।মুফতী তাকী উসমানী
ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক।মুজিবুর রহমান
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!মাওলানা মুহিউদ্দিন খান
ইল্ইয়াসীনের ওপর শান্তি বর্ষিত হোক। ইসলামিক ফাউন্ডেশন
ইলইয়াসের প্রতি সালাম।আল-বায়ান
ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।তাইসিরুল
ইল্য়াসীনের উপরে "সালাম"।মাওলানা জহুরুল হক
৭৪
মূল শব্দগুলো হচ্ছে سَلَامٌ عَلَى إِلْ يَاسِينَ এ সম্পর্কে কোন কোন মুফাসসির বলেন, এটি হযরত ইলিয়াসের দ্বিতীয় নাম। যেমন হযরত ইবরাহীমের দ্বিতীয় নাম ছিল আব্রাহাম। আর অন্য কোন কোন মুফাসসিরের মতে আরববাসীদের মধ্যে ইবরানী (হিব্রু) ভাষায় শব্দাবলীর বিভিন্ন উচ্চারণের প্রচলন ছিল। যেমন মীকাল ও মীকাইল এবং মীকাইন একই ফেরেশতাকে বলা হতো। একই ঘটনা ঘটেছে হযরত ইলিয়াসের নামের ব্যাপারেও। স্বয়ং কুরআন মজীদে একই পাহাড়কে একবার “তূরে সাহনা” বলা হচ্ছে এবং অন্যত্র বলা হচ্ছে, “তূরে সীনীন।”
‘ইলয়াসীন’এটা হযরত ইলিয়াস (আ.)-এর আরেক নাম অথবা এটা ‘ইলিয়াস’-এর বহুবচন। অর্থাৎ ইলিয়াস ও তার অনুসারীগণ -অনুবাদক।
১৩০. ইলয়াসীনের(১) উপর শান্তি বৰ্ষিত হোক।
(১) অধিকাংশ মুফাস্সির বলেন, এটি ইলিয়াসের দ্বিতীয় নাম। যেমন ইবরাহীমের দ্বিতীয় নাম ছিল আব্রাহাম। আর অন্য কোন কোন মুফাসসিরের মতে আরববাসীদের মধ্যে ইবরানী (হিব্রু) ভাষায় শব্দাবলীর বিভিন্ন উচ্চারণের প্রচলন ছিল। যেমন মীকাল ও মীকাইল এবং মীকাইন একই ফেরেশতাকে বলা হতো। একই ঘটনা ঘটেছে ইলিয়াসের নামের ব্যাপারেও। স্বয়ং কুরআন মজীদে একই পাহাড়কে একবার “তুরে সাইনা” বলা হচ্ছে এবং অন্যত্র বলা হচ্ছে, “তুরে সীনীন” (তাবারী)
(১৩০) ইল্য়্যাসের উপর শান্তি বর্ষিত হোক। (1)
(1) اِلْيَاسِيْنَ ‘ইলয়াসীন’ ‘ইলয়াস’ শব্দের রূপান্তর; যেমন রূপান্তরে ত্বুরে সাইনাকে ত্বুরে সীনীনও বলা হয়। ইলয়াস (আঃ)-কে কোন কোন কিতাবে ঈলিয়াও বলা হয়েছে।