ইন্না হা-যা-লাহুওয়াল বালাউল মুবীন।উচ্চারণ
নিশ্চিতভাবেই এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা।” ৬৫ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।মুজিবুর রহমান
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। ইসলামিক ফাউন্ডেশন
‘নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা’।আল-বায়ান
অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।তাইসিরুল
নিশ্চয়ই এটি -- এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।মাওলানা জহুরুল হক
৬৫
অর্থাৎ তোমার হাতে তোমার পুত্রকে যবেহ করা উদ্দেশ্য ছিল না। বরং দুনিয়ার কোন জিনিসকে তুমি আমার মোকাবিলায় বেশী প্রিয় মনে করো কিনা, সে পরীক্ষা নেয়াই ছিল আসল উদ্দেশ্য।
১০৬. নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
(১০৬) নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।’ (1)
(1) অর্থাৎ, স্নেহভাজন একমাত্র সন্তানকে যবেহ করার আদেশ একটা বড় পরীক্ষা ছিল; যাতে তুমি সফল হয়েছ।