ইন্না-কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।উচ্চারণ
সৎকর্মশীলদেরকে আমি এমনই প্রতিদান দিয়ে থাকি। তাফহীমুল কুরআন
আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি।মুফতী তাকী উসমানী
এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।মুজিবুর রহমান
আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।মাওলানা মুহিউদ্দিন খান
এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।আল-বায়ান
সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।তাইসিরুল
নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।মাওলানা জহুরুল হক
৮০. নিশ্চয় আমরা এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি,
(৮০) এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি; (1)
(1) অর্থাৎ, যেরূপ নূহ (আঃ)-এর দু’আ কবুল করে তার বংশধরকে বাকী রেখে এবং পরবর্তী প্রজন্মে তার সুনাম বাকী রেখে আমি নূহ (আঃ)-কে সম্মানিত করেছি, অনূরূপ যে কেউ নিজ কথা ও কর্মে সৎপরায়ণ হবে এবং তাতে সে সুদৃঢ় ও প্রসিদ্ধ হবে, তার সাথেও আমি ঐ ব্যবহার করব।