ওয়া লাকাদ আরছালনা-ফীহিম মুনযিরীন।উচ্চারণ
এবং তাদের মধ্যে আমি সতর্ককারী রসূল পাঠিয়েছিলাম। তাফহীমুল কুরআন
আমি তো তাদের কাছে সতর্ককারী (রাসূল)দেরকে পাঠিয়েছিলাম।মুফতী তাকী উসমানী
এবং আমি তাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম।মুজিবুর রহমান
আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আমি এদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম। ইসলামিক ফাউন্ডেশন
আর অবশ্যই তাদের কাছে আমি সতর্ককারীদেরকে পাঠিয়েছিলাম;আল-বায়ান
আমি তাদের মাঝে সতর্ককারী (রসূল) পাঠিয়েছিলাম।তাইসিরুল
অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম,মাওলানা জহুরুল হক
৭২. আর অবশ্যই আমরা তাদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম।
(৭২) এবং আমি অবশ্যই ওদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম। (1)
(1) অর্থাৎ, তাদের পূর্ববর্তী মানুষদের নিকট সতর্ককারী পাঠিয়েছিলেন। তাঁরা সত্যের পয়গাম পৌঁছে দিয়েছেন এবং তা গ্রহণ না করলে তাদেরকে আল্লাহর শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন। কিন্তু তাদের উপর কোন প্রভাব পড়েনি; পরিণামে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন পরবর্তী আয়াতে তাদের শিক্ষামূলক পরিণতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।