ওয়া আকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতাছাআলূন।উচ্চারণ
এরপর এরা একে অন্যের দিকে ফিরবে এবং পরস্পর বিতর্ক শুরু করে দেবে। তাফহীমুল কুরআন
তারা একে অন্যের অভিমুখী হয়ে পরস্পরে সওয়াল-জওয়াব করবে।মুফতী তাকী উসমানী
এবং তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।মুজিবুর রহমান
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এরা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে-ইসলামিক ফাউন্ডেশন
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,আল-বায়ান
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।তাইসিরুল
আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে --মাওলানা জহুরুল হক
২৭. আর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে—
(২৭) এবং ওরা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে--