نُمَتِّعُهُمۡ قَلِيلٗا ثُمَّ نَضۡطَرُّهُمۡ إِلَىٰ عَذَابٍ غَلِيظٖ

নুমাত্তি‘উহুম কালীলান ছুম্মা নাদতাররুহুম ইলা-‘আযা-বিন গালীজ।উচ্চারণ

আমি স্বল্পকাল তাদেরকে দুনিয়ায় ভোগ করার সুযোগ দিচ্ছি, তারপর তাদেরকে টেনে নিয়ে যাবো একটি কঠিন শাস্তির দিকে। তাফহীমুল কুরআন

আমি তাদেরকে কিছুটা মজা লুটতে দিচ্ছি। অতঃপর আমি তাদেরকে এক কঠিন শাস্তির দিকে টেনে নিয়ে যাব।মুফতী তাকী উসমানী

আমি তাদেরকে জীবনোপকরণ ভোগ করতে দিব স্বল্পকালের জন্য। অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।মুজিবুর রহমান

আমি তাদেরকে স্বল্পকালের জন্যে ভোগবিলাস করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে।মাওলানা মুহিউদ্দিন খান

আমি এদেরকে জীবনোপকরণ ভোগ করতে দিব স্বল্পকালের জন্যে। এরপর এদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। ইসলামিক ফাউন্ডেশন

আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব।আল-বায়ান

অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব, অবশেষে তাদেরকে গুরুতর শাস্তিতে (প্রবেশ করতে) বাধ্য করব।তাইসিরুল

আমরা তাদের অল্পসময়ের জন্য উপভোগ করতে দেব, তাদের তাড়িয়ে নেব প্রচন্ড শাস্তির দিকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৪. আমরা তাদেরকে ভোগ করতে দেব স্বল্প(১)। তারপর আমরা তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।

(১) স্বল্প পরিমানও হতে পারে। আবার স্বল্প সময়ের জন্যও উদ্দেশ্য হতে পারে। দুনিয়ায় কাফেররা যা-ই পায় তা আখেরাতের তুলনায় পরিমানে স্বল্প আবার আখেরাতের তুলনায় স্বল্প সময়ের জন্যেই পেয়ে থাকে। (তাবারী, কুরতুবী, বাগভী)

তাফসীরে আহসানুল বায়ান

(২৪) আমি স্বল্পকালের জন্য ওদেরকে উপভোগ করতে দেব। অতঃপর ওদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। (1)

(1) অর্থাৎ, আর কতদিন পৃথিবীর সংসার অবশিষ্ট থাকবে এবং তার বিলাস-সামগ্রী ও নিয়ামত উপভোগ করতে থাকবে? এই সংসার ও তার সুখসামগ্রী তো কিছু দিনের জন্য মাত্র। তার পরে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর শাস্তি।