কাযা-লিকা ইয়াতবা‘উল্লা-হু ‘আলা-কুলূবিল্লাযীনা লা-ইয়া‘লামূন।উচ্চারণ
এভাবে যারা জ্ঞানহীন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। তাফহীমুল কুরআন
যারা জ্ঞান-বুদ্ধিকে কাজে লাগায় না, আল্লাহ এভাবেই তাদের অন্তরে মোহর করে দেন।মুফতী তাকী উসমানী
যাদের জ্ঞান নেই আল্লাহ তাদের হৃদয় এভাবে মোহর করে দেন।মুজিবুর রহমান
এমনিভাবে আল্লাহ জ্ঞানহীনদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন।মাওলানা মুহিউদ্দিন খান
যাদের জ্ঞান নেই আল্লাহ্ এভাবে তাদের হৃদয় মোহর করে দেন। ইসলামিক ফাউন্ডেশন
এমনিভাবে আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহে যারা জানে না।আল-বায়ান
যাদের জ্ঞান নেই এভাবেই আল্লাহ তাদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন।তাইসিরুল
এইভাবে আল্লাহ্ একটি মোহর মেরে দেন তাদের হৃদয়ে যারা জানে না।মাওলানা জহুরুল হক
৫৯. যারা জানে না আল্লাহ এভাবেই তাদের হৃদয়ে মোহর করে দেন।(১)
(১) সুতরাং সেখানে কোন কল্যাণ প্রবেশ করবে না, সে অন্তরে কোন বস্তুর সঠিক রূপ প্রকাশিত হবে না। বরং সেখানে হক বাতিলরূপে এবং বাতিল হকরূপে তাদের কাছে প্রতিভাত হবে। (সা'দী)
(৫৯) আল্লাহ এভাবে যাদের জ্ঞান নেই, তাদের হৃদয়ে মোহর করে দেন।