লিয়াকফুরূ বিমাআ-তাইনা-হুম ফাতামাত্তা‘ঊ ফাছাওফা তা‘লামূন।উচ্চারণ
যাতে আমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হয়। বেশ, ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। তাফহীমুল কুরআন
আমি তাদেরকে যা-কিছু দিয়েছি তার না-শোকরি করার জন্য। ঠিক আছে! কিছুটা মজা লুটে নাও, শীঘ্রই তোমরা সবকিছু জানতে পারবে।মুফতী তাকী উসমানী
তাদেরকে আমি যা দিয়েছি তা অস্বীকার করার জন্য। সুতরাং ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে।মুজিবুর রহমান
যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি। অতএব, মজা লুটে নাও, সত্বরই জানতে পারবে।মাওলানা মুহিউদ্দিন খান
ফলে এদেরকে আমি যা দিয়েছি, তা এরা অস্বীকার করে। সুতরাং ভোগ করে লও, শীঘ্রই তোমরা জানতে পারবে। ইসলামিক ফাউন্ডেশন
ফলে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়। সুতরাং তোমরা ভোগ করে নাও। শীঘ্রই তোমরা জানতে পারবে।আল-বায়ান
আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা অস্বীকার করার জন্য। তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে!তাইসিরুল
যেন তারা অস্বীকার করতে পারে যা আমরা তাদের প্রদান করেছিলাম। সুতরাং "ভোগ করে নাও, কেননা শীঘ্রই তোমরা জানতে পারবে।"মাওলানা জহুরুল হক
৩৪. ফলে তাদেরকে আমরা যা দিয়েছি, তাতে তারা কুফরী করে। কাজেই তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে!
(৩৪) ওদেরকে আমি যা দিয়েছি, তা অস্বীকার করার জন্য।(1) সুতরাং তোমরা ভোগ করে নাও, অতঃপর শীঘ্রই জানতে পারবে।
(1) এখানে সেই বিষয় আলোচিত হয়েছে, যে বিষয় সূরা আনকাবুতের শেষে ৬৫-৬৬নং আয়াতে বর্ণিত হয়ে গেছে।