ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ

আল্লা-হু ইয়াবদাউল খালকা ছুম্মা ইউ‘ঈদুহূছুম্মা ইলাইহি তুরজা‘ঊন।উচ্চারণ

আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন। ১৩ তারপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেয়া হবে। তাফহীমুল কুরআন

আল্লাহই সৃষ্টির সূচনা করেন এবং তিনিই তাকে পুনরায় সৃষ্টি করবেন। তারপর তোমাদেরকে তাঁরই কাছে ফিরিয়ে নেওয়া হবে।মুফতী তাকী উসমানী

আল্লাহ আদিতে সৃষ্টি করেন, অতঃপর তিনি এর পুনরাবৃত্তি করবেন, তখন তোমরা তাঁরই নিকট প্রত্যাবর্তিত হবে।মুজিবুর রহমান

আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

আল্লাহ্ আদিতে সৃষ্টির সূচনা করেন, এরপর তিনি এটার পুনরাবৃত্তি করবেন, তারপর তোমরা তাঁরই নিকট প্রত্যানীত হবে। ইসলামিক ফাউন্ডেশন

আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন। তারপর তাঁর কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।আল-বায়ান

আল্লাহ সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, অতঃপর তাঁর দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।তাইসিরুল

আল্লাহ্ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তা পুনঃসৃষ্টি করেন, তারপর তাঁরই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৩

কথাটি দাবীর ভঙ্গিতে বলা হলেও দাবীর স্বপক্ষে যুক্তিও এর মধ্যে রয়ে গেছে। সুস্পষ্ট বুদ্ধিবৃত্তি একথার সাক্ষ্য দিয়ে থাকে যে, সৃষ্টির সূচনা করা যার পক্ষে সম্ভবপর তাঁর পক্ষে একই সৃষ্টির পুনরাবৃত্তি করা আরো ভালোভাবেই সম্ভবপর। সৃষ্টির সূচনা তো একটি বাস্তব সত্য, বিষয়টি সবার সামনেই রয়েছে। কাফের ও মুশরিকরাও এটাকে আল্লাহর কাজ বলে স্বীকার করে। এরপর যে আল্লাহ‌ এ সৃষ্টির সূচনা করেন তিনি এর পুনরাবৃত্তি করতে পারেন না, তাদের এ চিন্তা একেবারেই অর্থহীন ও অযৌক্তিক।

তাফসীরে মুফতি তাকি উসমানী

যারা মৃত্যুর পর মানুষের পুনরুত্থানকে অসম্ভব মনে করত এবং বলত, পচে-গলে মাটিতে মিশে যাওয়ার পর তাকে পুনরায় জীবিত করা কী করে সম্ভব, এ আয়াতে তাদের জবাব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, প্রতিটি বস্তুর ব্যাপারে এটা একটা সাধারণ নিয়ম যে, তা প্রথমবার তৈরি করাই বেশি কঠিন হয়ে থাকে, কিন্তু কোনওক্রমে তা একবার তৈরি করে ফেলতে পারলে তারপর সে রকম আরও তৈরি করা সহজ হয়ে যায়। এ আয়াত বলছে, বিশ্ব জগতের প্রতিটি বস্তু প্রথমবার তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কাজেই পুনর্বার সৃষ্টি করা তাঁর পক্ষে কঠিন হবে কেন?

তাফসীরে জাকারিয়া

১১. আল্লাহ্‌ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি এর পুনরাবৃত্তি করবেন(১), তারপর তোমাদেরকে তারই কাছে প্রত্যাবর্তন করানো হবে।

(১) সৃষ্টির সূচনা করা যার পক্ষে সম্ভবপর তার পক্ষে একই সৃষ্টির পুনরাবৃত্তি করা আরো ভালোভাবেই সম্ভবপর। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(১১) আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি তাকে পুনরায় সৃষ্টি করবেন,(1) অতঃপর তাঁরই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। (2)

(1) অর্থাৎ যেমন আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করার ক্ষমতা রেখেছেন অনুরূপ মৃত্যুর পর পুনরায় দ্বিতীয়বার তাদেরকে জীবিত করার ক্ষমতা রাখেন। কারণ দ্বিতীয়বার সৃষ্টি করা প্রথমবার অপেক্ষা বেশি কঠিন নয়।

(2) অর্থাৎ, জমায়েতের ময়দান ও হিসাবের জায়গায় (কিয়ামতের মাঠে ফিরে যেতে হবে)। যেখানে ন্যায় ও ইনসাফের সাথে বিচার করা হবে।