وَقَالَتۡ لِأُخۡتِهِۦ قُصِّيهِۖ فَبَصُرَتۡ بِهِۦ عَن جُنُبٖ وَهُمۡ لَا يَشۡعُرُونَ

ওয়া ক-লাত লিউখতিহী কুসসীহি ফাবাসুরত বিহী ‘আন জুনুবিওঁ ওয়াহুম লাইয়াশ‘উরূন।উচ্চারণ

সে শিশুর বোনকে বললো, এর পিছনে পিছনে যাও। কাজেই সে তাদের (শত্রুদের) অজ্ঞাতসারে তাকে দেখতে থাকলো। ১৩ তাফহীমুল কুরআন

সে মূসার বোনকে বলল, শিশুটির একটু খোঁজ নাও। সে তাকে দূর থেকে এমনভাবে দেখছিল যে, তারা টের পাচ্ছিল না।মুফতী তাকী উসমানী

সে মূসার বোনকে বললঃ এর পিছনে পিছনে যাও, সে তাদের অজ্ঞাতসারে দূর হতে তাকে দেখছিল।মুজিবুর রহমান

তিনি মূসার ভগিণীকে বললেন, তার পেছন পেছন যাও। সে তাদের অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখে যেতে লাগল।মাওলানা মুহিউদ্দিন খান

সে মূসার ভগ্নিকে বলল, ‘এটার পিছনে পিছনে যাও।’ সে এদের অজ্ঞাতসারে দূর হতে তাকে দেখতেছিল। ইসলামিক ফাউন্ডেশন

আর সে মূসার বোনকে বলল, ‘এর পিছনে পিছনে যাও’। সে দূর থেকে তাকে দেখছিল, কিন্তু তারা টের পায়নি।আল-বায়ান

মূসার মা মূসার বোনকে বলল- ‘তার পিছনে পিছনে যাও।’ সে দূর থেকে তাকে দেখছিল কিন্তু তারা টের পায়নি।তাইসিরুল

আর সে তাঁর বোনকে বলল -- "এর পেছনে পেছনে যাও।" কাজেই সে তাঁর প্রতি লক্ষ্য রেখেছিল দূর থেকে, আর তারা বুঝতে পারে নি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৩

অর্থাৎ, মেয়েটি এমনভাবে ঝুড়ির উপর নজর রাখে যার ফলে ভাসমান ঝুড়ির সাথে সাথে সে চলতেও থাকে এবং তার প্রতি নজর রাখতেও থাকে। আবার শত্রু যাতে না বুঝতে পারে তার কোন সম্পর্ক ঝুড়ির শিশুটির সাথে আছে সেদিকেও খেয়াল রাখে। ইসরাঈলী বর্ণনা অনুযায়ী সে সময় হযরত মূসার বোনের বয়স ছিল দশ বারো বছর। সে বড়ই সতর্কতার সাথে ভাইয়ের অনুসরণ করে এবং সে যে ফেরাউনের মহলে পৌঁছে গেছে তা বুঝতে পারে এবং তার তীব্র বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১১. আর সে মূসার বোনকে বলল, এর পিছনে পিছনে যাও। সে দূর থেকে তাকে দেখছিল। অথচ তারা তা উপলব্ধি করতে পারছিল না।

তাফসীরে আহসানুল বায়ান

(১১) সে মূসার ভগিনীকে(1) বলল, ‘এর পিছনে পিছনে যাও।’ সুতরাং সে ওদের অজ্ঞাতসারে দূর থেকে তাকে লক্ষ্য করছিল। (2)

(1) মূসা (আঃ)-এর ভগ্নির নাম ছিল মারয়্যাম বিন্তে ইমরান। যেমন, ঈসার মাতার নামও ছিল মারয়্যাম বিন্তে ইমরান। উভয়ের নামে ও পিতার নামে ছিল অভিন্নতা।

(2) অতএব তিনি নদীর ধারে ধারে দেখতে দেখতে যাচ্ছিলেন। পরিশেষে তিনি দেখতে পেলেন যে, তাঁর ভাই ফিরআউনের প্রাসাদে পৌঁছে গেল।