আফাবি‘আযা-বিনা -ইয়াছতা‘জিলূন।উচ্চারণ
এরা কি আমার আযাব ত্বরান্বিত করতে চাচ্ছে? তাফহীমুল কুরআন
তারা কি আমার শাস্তির জন্য তড়িঘড়ি করছে? #%৬০%#মুফতী তাকী উসমানী
তারা কি তাহলে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?মুজিবুর রহমান
তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?মাওলানা মুহিউদ্দিন খান
এরা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায় ? ইসলামিক ফাউন্ডেশন
তাহলে কি তারা আমার আযাব ত্বরান্বিত করতে চায়?আল-বায়ান
তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?তাইসিরুল
কী, তারা কি এখনও আমাদের শাস্তি সন্বন্ধে তাড়াতাড়ি করতে চায়?মাওলানা জহুরুল হক
উপরে যে আযাবের কথা বলা হয়েছে কাফেরগণ তাতে মোটেই বিশ্বাস করত না। তারা ঠাট্টাচ্ছলে বলত, আমাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, তবে এখনই দেওয়া হোক না! এ আয়াতে তারই জবাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, কাউকে যে তড়িঘড়ি করে শাস্তি দেওয়া হয় না এটা কেবল আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনি অবাধ্যদেরকে প্রথমে সতর্ক করেন। সে উদ্দেশ্যে তাদের কাছে পথপ্রদর্শক পাঠান। তাদেরকে সুযোগ দেন, যাতে পথপ্রদর্শকের দাওয়াত সম্পর্কে চিন্তা-ভাবনা করতে ও সত্য গ্রহণে প্রস্তুত হতে পারে।
২০৪. তারা কি তবে আমাদের শাস্তি তরান্বিত করতে চায়?
(২০৪) ওরা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? (1)
(1) এখানে ঐসব দাবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা তারা তাদের নবীর নিকট করেছিল যে, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আযাব নিয়ে এসো।