ফাইয়াকূলূহাল নাহনুমুনজারূন।উচ্চারণ
তখন তারা বলে, “এখন আমরা কি অবকাশ পেতে পারি?” ১২৭ তাফহীমুল কুরআন
তখন তারা বলে উঠবে, আমাদেরকে কিছুটা অবকাশ দেওয়া হবে কি?মুফতী তাকী উসমানী
তখন তারা বলবেঃ আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?মুজিবুর রহমান
তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?মাওলানা মুহিউদ্দিন খান
তখন এরা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেওয়া হবে ?’ ইসলামিক ফাউন্ডেশন
তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’আল-বায়ান
তারা তখন বলবে- ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’তাইসিরুল
তখন তারা বলবে -- "আমরা কি অবকাশ প্রাপ্ত হব?"মাওলানা জহুরুল হক
১২৭
অর্থাৎ আযাব সামনে দেখেই অপরাধীরা বিশ্বাস করতে থাকে যে, নবী যা বলেছিলেন তা ছিল যথার্থ সত্য। তখন তারা আক্ষেপ সহকারে হাত কচলাতে থাকে এবং বলতে থাকে, হায় যদি আমরা এখন কিছু অবকাশ পাই। অথচ অবকাশের সময় পার হয়ে গেছে।
২০৩. তখন তারা বলবে, আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?
(২০৩) তখন ওরা বলবে, ‘আমাদেরকে অবকাশ দেওয়া হবে কি?’ (1)
(1) কিন্তু আযাব প্রত্যক্ষ করার পর না অবকাশ দেওয়া হয়, আর না সে সময়ের তওবাহ আল্লাহর নিকট গ্রহণীয় হয়। {فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا} (85) سورة المؤمن