لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

লা-ইউ’মিনূনা বিহী হাত্তা-ইয়ারউল ‘আযা-বাল আলীম।উচ্চারণ

তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কঠিন শাস্তি দেখে নেয়। ১২৬ তাফহীমুল কুরআন

তারা তাতে ঈমান আনবে না, যতক্ষণ না তারা যন্ত্রণাময় শাস্তি দেখতে পাবে।মুফতী তাকী উসমানী

তারা এতে ঈমান আনবেনা যতক্ষণ না তারা মর্মন্তদ শাস্তি প্রত্যক্ষ করে।মুজিবুর রহমান

তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।মাওলানা মুহিউদ্দিন খান

এরা এতে ঈমান আনবে না যতক্ষণ না এরা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে; ইসলামিক ফাউন্ডেশন

যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।আল-বায়ান

তারা এর প্রতি ঈমান আনবে না যতক্ষণ না তারা ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করে।তাইসিরুল

তারা এতে বিশ্বাস করবে না যে পর্যন্ত না তারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১২৬

ঠিক তেমনি আযাব যেমন বিভিন্ন জাতি দেখেছে বলে এ সূরায় ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২০১. তারা এতে ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে;

তাফসীরে আহসানুল বায়ান

(২০১) ওরা এতে বিশ্বাস স্থাপন করবে না; যতক্ষণ না ওরা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে;