كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ

কাযা-লিকা ছালাকনা-হু ফী কুলূবিল মুজরিমীন।উচ্চারণ

অনুরূপভাবে একে (কথা) আমি অপরাধীদের হৃদয়ে বিদ্ধ করে দিয়েছি। ১২৫ তাফহীমুল কুরআন

এভাবেই আমি অপরাধীদের অন্তরে তা ঢুকিয়ে দিয়েছি। #%৫৯%#মুফতী তাকী উসমানী

এভাবেই আমি পাপীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।মুজিবুর রহমান

এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।মাওলানা মুহিউদ্দিন খান

এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি। ইসলামিক ফাউন্ডেশন

এভাবেই আমি বিষয়টি অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি।আল-বায়ান

এভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।তাইসিরুল

এইভাবেই আমরা এটিকে প্রবেশ করিয়েছি অপরাধীদের অন্তরে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১২৫

অর্থাৎ এটা সত্যপন্থীদের দিলে যেমন আত্মিক প্রশান্তি ও হৃদয়ের সান্তনা হয়ে দেখা দেয় তাদের দিলে এর প্রতিক্রিয়া ঠিক সেভাবে হয় না। বরং একটি গরম লোহার শলাকা হয়ে এটা তাদের হৃদয়ে এমনভাবে বিদ্ধ হয় যে, তারা অস্থির হয়ে ওঠে এবং এর বিষয়বস্তু সম্পর্কে চিন্তা-ভাবনা করার পরিবর্তে তার প্রতিবাদ করার উপায় খুঁজতে থাকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ, যদিও কুরআন মাজীদ হেদায়াতের কিতাব এবং সত্যসন্ধানীদের অন্তরে এর প্রভাবও অপরিসীম, যে কারণে এ কিতাব তাদের হেদায়াত লাভের মাধ্যম হয়ে যায়, কিন্তু কাফেরগণ তো সত্যের সন্ধানী নয়; বরং তারা সত্য কবুল করবে না বলে জিদ ধরে আছে, তাই আমিও তাদের অন্তরে কুরআন এভাবেই প্রবেশ করাই যে, তার কোন আছর তাতে পড়ে না।

তাফসীরে জাকারিয়া

২০০. এভাবে আমরা সেটা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি।(১)

(১) এ আয়াতের কাছাকাছি আয়াত সূরা আল-হিজারের ১২ নং আয়াতেও এসেছে। সেখানে এর অর্থ বর্ণনা করা হয়েছে। মূলত: অনেকেই এর অর্থ এভাবে বর্ণনা করেছেনঃ “আমরা এভাবে মিথ্যাপ্রতিপন্ন করা, কুফরী করা, অস্বীকার করা এবং সীমালজম্বন করাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দেই, তারা হক্ক এর প্রতি ঈমান আনবে না।” আরবী ভাষায় (سلك) শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে অন্য জিনিসের মধ্যে ঢুকিয়ে দেয়া, অনুপ্রবেশ করানো, চালিয়ে দেয়া বা গলিয়ে দেয়া। যেমন সুইয়ের ছিদ্রে সূতো গলিয়ে দেয়া হয়। কাজেই এ আয়াতের অর্থ এটাও হতে পারে যে, অপরাধীদের অন্তরে এ কুরআন বারুদের মত আঘাত করে এবং তা শুনে তাদের মনে এমন আগুন জ্বলে ওঠে যেন মনে হয় একটি গরম শলাকা তাদের বুকে বিদ্ধ হয়ে এফোড় ওফোড় করে দিয়েছে। সুতরাং তারা এটা সহ্য করতে পারবে না, এর উপর ঈমানও আনবে না। (দেখুন: ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(২০০) এভাবেই আমি অপরাধিগণের অন্তরে তা (অবিশ্বাস) সঞ্চার করেছি। (1)

(1) سَلَكنَاه তে هُ (তা) সর্বনাম দ্বারা কুফরী, মিথ্যা, অবিশ্বাস ও বিরুদ্ধাচরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে।