عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ

‘আ-লা কালবিকা লিতাকূনা মিনাল মুনযিরীন।উচ্চারণ

অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি তাদের অন্তর্ভূক্ত হয়ে যাও যারা (আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির জন্য) সতর্ককারী হয়, তাফহীমুল কুরআন

(হে নবী!) তোমার অন্তরে অবতীর্ণ হয়েছে, যাতে তুমি সতর্ককারীদের (অর্থাৎ নবীদের) অন্তর্ভুক্ত হয়ে যাও।মুফতী তাকী উসমানী

তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পার।মুজিবুর রহমান

আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,মাওলানা মুহিউদ্দিন খান

তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পার। ইসলামিক ফাউন্ডেশন

তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।আল-বায়ান

তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।তাইসিরুল

তোমার হৃদয়ের উপরে, যেন তুমি সতর্ককারীদের অন্যতম হতে পার, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৯৪. আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।

তাফসীরে আহসানুল বায়ান

(১৯৪) তোমার হৃদয়ে, (1) যাতে তুমি সতর্ককারী হতে পারো। (2)

(1) বিশেষভাবে এখানে হৃদয়ের কথা বর্ণিত হয়েছে। কারণ ইন্দ্রীয়সমূহের মধ্যে সব থেকে হৃদয়ই অধিক অনুধাবন ও ধারণ ক্ষমতার অধিকারী।

(2) এটি হল কুরআন অবতীর্ণ হওয়ার কারণ।