قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ

ক-লা রববীআ‘লামুবিমা-তা‘মালূন।উচ্চারণ

শো’আইব বললো, আমার রব জানেন তোমরা যা কিছু করছো।” ১১৬ তাফহীমুল কুরআন

শুআইব বলল, আমার প্রতিপালক ভালোভাবে জানেন তোমরা যা করছ। #%৫২%#মুফতী তাকী উসমানী

সে বললঃ আমার রাব্ব ভাল জানেন, যা তোমরা কর।মুজিবুর রহমান

শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।মাওলানা মুহিউদ্দিন খান

সে বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর।’ ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত’।আল-বায়ান

শু‘আয়ব বলল- ‘তোমরা যা কর, আমার প্রতিপালক সে সম্পর্কে বেশি অবগত।’তাইসিরুল

তিনি বললেন -- "আমার প্রভু ভাল জানেন কী তোমরা কর।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১৬

অর্থাৎ আযাব নাযিল করা আমার কাজ নয়। এটা তো আল্লাহ‌ রব্বুল আলামীনের ক্ষমতার অন্তর্ভুক্ত এবং তিনি তোমাদের কার্যকলাপ দেখছেন। যদি তিনি তোমাদেরকে এ আযাবের উপযুক্ত মনে করেন তাহলে তিনি নিজেই আযাব পাঠাবেন। আইকাবাসীদের এ দাবী ও শো’আইবের এ জবাবের মধ্যে কুরাইশ বংশীয় কাফেরদের জন্য একটি সতর্কবাণী ছিল। অর্থাৎ তারাও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এ একই দাবী করছিলঃ

أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا

“অথবা ফেলে দাও আমাদের উপর আকাশের একটি টুকরা যেমন তুমি দাবী করছো।” (বনী ইসরাঈলঃ ৯২)

তাই তাদেরকে বলা হচ্ছে, এ ধরনের দাবী আইকাবাসীরাও তাদের নবীর কাছে করেছিল, তার যে জবাব তারা পেয়েছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে তোমাদের দাবীর জন্যও রয়েছে সেই একই জবাব।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ, তোমরা যে আকাশের একটি খণ্ড ফেলে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে বলছ, এটা আমার এখতিয়ারে নয়। শাস্তি দান আল্লাহ তাআলার কাজ। কাকে কখন কী শাস্তি দেওয়া হবে সে ফায়সালা তাঁরই হাতে। তিনি যখন যে রকম শাস্তি দিতে চান, তা ঠিকই দেবেন। কেননা তোমাদের যাবতীয় কার্যকলাপ তাঁর ভালোভাবে জানা আছে।

তাফসীরে জাকারিয়া

১৮৮. তিনি বললেন, আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।

তাফসীরে আহসানুল বায়ান

(১৮৮) সে বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর।’ (1)

(1) অর্থাৎ, তোমরা যা কিছু কুফর ও শিরক করছ, মহান আল্লাহ তা প্রত্যক্ষ করছেন। আর তিনিই তার প্রতিদান দেবেন। যদি চান তাহলে পৃথিবীতেই দিয়ে দেবেন। আযাব ও শাস্তি তারই এখতিয়ারভুক্ত।